‘আমরা খেলা শুরু করতে প্রস্তুত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না খেলার হুমকি ছিল আবাহনী-মোহামেডানের। অন্য তিন ক্লাবও চাইছে মোহাম্মদ ইউসুফের নিবন্ধন নিয়ে বিসিবির অস্পষ্ট সিদ্ধান্তের ব্যাখ্যা। এ অবস্থায় আজও শুরু হচ্ছে না সুপার লিগের খেলা। তবে ‘অনুপযুক্ত মাঠের’ কথা বলে নতুন করে লিগ স্থগিত করার আগে সিসিডিএমের ভারপ্রাপ্ত প্রধান হানিফ ভূঁইয়া বলেছিলেন, খেলা শুরুর জন্য তাঁরা প্রস্তুত কাল (আজ) কি খেলা শুরু হবে?হানিফ ভূঁইয়া: এখন পর্যন্ত আমি জানি, খেলা হবে। কোনো ক্লাব বলেনি খেলবে না। বোর্ড ১০ এপ্রিল থেকে সুপার লিগের বাকি ম্যাচগুলো শুরু করতে নির্দেশ দিয়েছে। সিসিডিএম সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরা খেলা শুরু করতে প্রস্তুত। কিন্তু আবাহনী-মোহামেডান নাকি জানিয়ে দিয়েছে, তারা খেলবে না...হানিফ: আমি শুনেছি, কোনো কোনো ক্লাব বোর্ডকে চিঠি দিয়েছে। দেখিনি বলে চিঠিতে কী আছে আমি জানি না। কোনো ক্লাব খেলতে চায় না, এটা বোর্ড থেকেও আমাকে বলা হয়নি। পাঁচ ক্লাবের প্রশ্ন, মোহাম্মদ ইউসুফের নিবন্ধনকে ত্রুটিপূর্ণ বলার পরও কেন ভিক্টোরিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে না? ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন বিদেশি নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়ার আগে কেন তাঁদের সঙ্গে কথা বলা হয়নি? কী বলবেন এ ব্যাপারে?হানিফ: আমাকে সিসিডিএমের ভারপ্রাপ্ত প্রধান করে বিসিবি যে চিঠিটি দিয়েছে, তাতে বলা হয়েছে, ইউসুফকে নিয়ে সমস্যাটা বোর্ড তদন্ত করে দেখবে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত সে খেলতে পারবে না। কী সমস্যা, সেটা কিন্তু চিঠিতে বলা হয়নি। ১০ জন বিদেশি নিবন্ধনের সিদ্ধান্তটাও বোর্ডের। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে কি বোর্ড সিসিডিএমের সঙ্গে আলোচনা করেছে?হানিফ: না, সিসিডিএমের সঙ্গে কোনো আলোচনা করেনি বোর্ড। লিগের সমস্যা সমাধানে চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্টের ওপর ভিত্তি করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো জিনিসটাই বোর্ডের ব্যাপার। অভিযোগ আছে, ইউসুফের নিবন্ধন নিয়ে জটিলতায় সিসিডিএমেরও কারও কারও দায় আছে...হানিফ: ওই মুহূর্তে সিসিডিএমের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর দেশের বাইরে ছিলেন। আমিও ঢাকায় ছিলাম না। থাকলে হয়তো সমস্যাটা অন্যভাবে সামলানো যেত। তবে এটাও ঠিক, হয়তো আমাদের কেউ উপস্থিত থাকলেও ইউসুফের নিবন্ধনটা হয়ে যেত। একটা জিনিস কেউ খেয়াল করছে না, মোহামেডান থেকে অভিযোগটা এসেছে ভিক্টোরিয়া ছাড়পত্র দেখিয়ে ইউসুফের নিবন্ধন করে ফেলার পর। দুটো একই সঙ্গে এলে এই বিতর্ক সৃষ্টি না-ও হতে পারত। ফিকশ্চার অনুযায়ী কোনো ক্লাব খেলতে না এলে কি বাইলজ অনুুযায়ী ব্যবস্থা নেওয়া হবে?হানিফ: আমরা বোর্ডের নির্দেশে খেলা শুরু করছি। কোনো ক্লাব খেলতে না এলে সেটা বোর্ডকে জানানো হবে। বোর্ডই তখন সিদ্ধান্ত নেবে যে এরপর কী হবে।  বড় ক্লাবের চাপের মুখে সিসিডিএম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে?হানিফ: দেখতে হবে বোর্ডে কারা আছে। বড় ক্লাবের লোক বোর্ডে আছে কি না। বোর্ডে বড় ক্লাব থেকে আসা কর্মকর্তা বেশি থাকলে অনেক সময় চাপ আসে। তবে আজ যদি সিসিডিএমের চেয়ারম্যান দেশে থাকতেন, এটা না-ও হতে পারত। তিনিও বোর্ডের পরিচালক। সিসিডিএমের হয়ে বোর্ডে কথা বলতে পারতেন। আপনি তো মোহামেডানেরও কর্মকর্তা। বর্তমান পরিস্থিতিতে মোহামেডান থেকে কোনো চাপ আছে আপনার ওপর?হানিফ: মোহামেডানের সবাই আমাকে চেনেন। সবাই জানেন আমি কী রকম। সে রকম কিছু তাঁরা বলছেন না। আর বললেও আমি তাতে প্রভাবিত হব না। মোহামেডানে থেকেও অনেক সময় আমি মোহামেডানের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছি। সিসিডিএমের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে বর্তমান পরিস্থিতি কীভাবে দেখছেন?হানিফ: আমার ব্যক্তিগত মত, খেলাধুলাকে ব্যক্তিগত রেষারেষির বাইরে রাখা উচিত। ক্রিকেটের স্বার্থেই আমাদের লিগটা শেষ করা উচিত। ব্যক্তিগত রেষারেষির কারণে যেন ক্রিকেট ও ক্লাব ক্ষতিগ্রস্ত না হয়। সবাই এটা বুঝতে পারলেই ক্রিকেটের মঙ্গল।