অনেক নাটকীয়তার পর কাল দুই ডাচ কোচের সঙ্গে চুক্তি করল বাফুফে। এরপর সংবাদ সম্মেলন। সেখানেই বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ আনুষ্ঠানিকভাবে কিছু প্রশ্নের উত্তর দিলেন, লোডভিক ডি ক্রুইফ কথা বলেছেন আগেও বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। আপনাকে অভিনন্দন। লোডভিক ডি ক্রুইফ: ধন্যবাদ। এখানে চুক্তি করে আমরা খুশি। এই দেশে আমরা কাজ করতে চাই। আপনি জানেন, বাংলাদেশ বিশ্ব ফুটবলে পিছিয়ে থাকা একটি দেশ। এখানকার অবকাঠামো দেখে আপনার পরিকল্পনা কী হবে? ডি ক্রুইফ: বর্তমানে এখানে যে অবকাঠোমো রয়েছে, সেগুলোর যথার্থ ব্যবহার করে ফুটবল ফেডারেশনকে আমাদের পরিকল্পনা দেব এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমি জানি, বাংলাদেশের ফুটবল অবকাঠামো ততটা উন্নত নয়। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জে জয়ী হয়ে দেখতে চাই কী রয়েছে সামনে। আগামী জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন। আপনার লক্ষ্য কী থাকবে?ডি ক্রুইফ: আমাদের অনেক পরিকল্পনা আছে, কীভাবে ফুটবলে উন্নতি করতে হয় আমরা তা জানি। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এমন কিছু লোক রয়েছেন, যাঁরা ডাচ ধাঁচের ফুটবল দেখতে চান এবং ফুটবল উন্নয়নে আগ্রহী। রেনে কোস্টার এবং আমি ডাচ ফুটবল স্কুলের পণ্য। আমরা বয়সে নবীন এবং ডাচ ফুটবলের ধারক। ডাচ ফুটবলের কিছু নতুন জিনিস আমরা এখানে বাস্তবায়ন করতে চাই। এটা আমরা বলতে পারি, আমরা কঠোর পরিশ্রমী, উজ্জীবিত। আমরা বাংলাদেশের ফুটবলকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই। জাতীয় দলের কোচ হওয়ার অতীত অভিজ্ঞতা আপনার নেই। এ ব্যাপারে কী বলবেন?ডি ক্রুইফ: হয়তো জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা আমার নেই, তবে এটুকু বলতে চাই, আমার বয়স ৪৩ (রেনে কোস্টারের ৩৩), যা কোনো জাতীয় দলের কোচিং করানোর বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় দল ও ক্লাব দলে কোচিংয়ের পার্থক্য হচ্ছে, ক্লাবে খেলোয়াড়দের দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিনই কাছে পাওয়া যায়। জাতীয় দলে তা পাওয়া যায় না। আমি যেটা করতে পারি, তা হলো, জাতীয় দলের খেলোয়াড়দের খুঁজে বের করতে কঠিন পরিশ্রম করতে পারি। একই সঙ্গে নিজের সেরাটা দিয়ে একটা সুন্দর জাতীয় দল গঠন করতে চেষ্টা করতে পারি। বাফুফে সভাপতি ফেব্রুয়ারি-মার্চে তিন সপ্তাহের জন্য এসে এএফসি চ্যালেঞ্জ কাপে দায়িত্ব নিতে আপনাদের অনুরোধ করেছেন। এ ব্যাপারে কী ভাবছেন?ডি ক্রুইফ: আজ (কাল রাতে) আমরা দেশে ফিরে যাচ্ছি। দেশে ফিরে যে ক্লাবের সঙ্গে আমার চুক্তি রয়েছে, তাদের সঙ্গে কথা বলার আগে এ ব্যাপারে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে আশাবাদী, এ ব্যাপারে সফল হব। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কতটা উন্নয়ন সম্ভব বলে আপনি মনে করেন?ডি ক্রুইফ: অবশ্যই ভালো উন্নয়ন সম্ভব। তবে এটি একটি দীর্ঘ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমি শুনেছি, বাংলাদেশে অনূর্ধ্ব-১৪ থেকে ফুটবল শিক্ষা দেওয়া হয়। এখানেই তো সাত বছর পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কারণ, উন্নত দেশগুলোয় সাত বছর বয়স থেকেই আধুনিক ফুটবল শিক্ষা দেওয়া হয়। ঢাকায় আপনি বাংলাদেশ লিগের দুটি ম্যাচ দেখেছেন। কেমন লেগেছে?ডি ক্রুইফ: প্রথমটি (আবাহনী-বিজেএমসি) দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কারণ, ওই ম্যাচে কোয়ালিটি ফুটবলের অভাব ছিল। তবে দ্বিতীয় ম্যাচটি (শেখ জামাল-শেখ রাসেল) ভালো লেগেছে। মানের দিক থেকে এটি বেশ সন্তোষজনক ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম কেমন দেখলেন?ডি ক্রুইফ: বেশ সুন্দর। আমস্টারডাম এরিনার মতো (আয়াক্সের মাঠ)। শুনেছি, আপনি ঢাকায় সপরিবারে থাকবেন। পরিবারে কে কে আছে?ডি ক্রুইফ: স্ত্রী আর তিন সন্তান। সন্তানদের বয়স ৩, ৫, ৭ বছর। থাক, আর বেশি বলা যাবে না। এগুলো ব্যক্তিগত বিষয়।