দুটি চারদিনের ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আজ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে একাডেমি ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে সিরিজ জিতে আসার প্রতিজ্ঞা অধিনায়ক মাহমুদুল হাসানের সব মিলিয়ে প্রস্তুতি কেমন হলো?মাহমুদুল হাসান: বলতে পারেন খুবই ভালো। আমরা দুই মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছি।্রপ্রথম এক মাস ছিল কন্ডিশনিং ক্যাম্প। এরপর হলো অনেকগুলো ক্লাস। সবশেষে স্কিল ট্রেনিং। ক্লাসগুলো কী কী বিষয়ের ওপর হলো?মাহমুদুল: মানসিকতা কেমন হবে, নিউট্রিশন, ক্রিকেটের আইন, তারপর মিডিয়া সামলানো—এসব নিয়ে। ক্লাসগুলো আমাদের সবার অভিজ্ঞতা আরও বাড়িয়েছে। স্কিল ট্রেনিংয়ে তো দুজন বিশেষজ্ঞ কোচও পেয়েছেন এবার। অ্যালান ক্যাম্পবেল আর জিওফ লসনের সঙ্গে কাজ করাটা কতটুকু কাজে দেবে?মাহমুদুল: ব্যাটসম্যান আর উইকেটকিপারদের জন্য এসেছিলেন ক্যাম্পবেল, লসন পেস বোলারদের জন্য। তাঁদের পাওয়ায় আমাদের স্কিল ট্রেনিংটা খুব ভালো হয়েছে। যার যেটা দরকার, সে সেটা অনেক ভালোভাবে অনুশীলন করেছে। একটু কি নির্দিষ্ট করে বলবেন ঠিক কী উন্নতি এনেছেন তাঁরা আপনাদের দক্ষতায়...মাহমুদুল: আমার কথাই বলি। আমি ব্যাটিং নিয়ে ক্যাম্পবেলের সঙ্গে কাজ করেছি। আগে ব্যাকফুটে গেলে আমি বল থেকে একটু দূরে সরে যেতাম। ক্যাম্পবেল আমার এই সমস্যা নিয়ে কাজ করেছেন। এখন আমি ঠিকভাবেই বলের ওপর যাচ্ছি। আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানেরই এই সমস্যা ছিল। ক্যাম্পবেল এই জিনিসটা ঠিক করে দিয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে এমন কতজন ক্রিকেটার আছেন এই দলে?মাহমুদুল: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলতে আমি একবার গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকায়। এ ছাড়া পেসার কামরুল ভাই, মোক্তার...এ রকম দু-তিনজন হবে। ওখানকার কন্ডিশন কি সমস্যা হবে বলে মনে করেন?মাহমুদুল: শুনছি তো, ওখানে এখন অনেক ঠান্ডা পড়ছে। তবে একাডেমির এই দলটাতে অনূর্ধ্ব-১৯-এর বেশির ভাগ খেলোয়াড় আছে। এরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছে। ঠান্ডাটা ও রকম হলে বেশি সমস্যা হবে না আশা করি। আর আমরা তো অনেক আগে থেকেই জানি, ওখানে ঠান্ডা পড়বে। সবাই সেভাবে প্রস্তুতি নিয়েছে। মাস তিনেক আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে সিরিজ খেলেছেন। তাদের মূল শক্তির জায়গা কোনটা মনে হয়েছে?মাহমুদুল: ওদের ওই দলটা ছিল পেস বোলার নির্ভর। দক্ষিণ আফ্রিকা দল সব সময় এ রকমই হয়। এবারও আমার ধারণা পেস বোলিং দিয়েই ওরা আমাদের আটকানোর চেষ্টা করবে। আমাদের ব্যাটসম্যান-বোলাররা সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে। এই সফরের কথা মাথায় রেখে গত হোম সিরিজে এখানেও ঘাসে ঢাকা বাউন্সি উইকেট বানানো হলো। এটা কাজে লাগবে না?মাহমুদুল: আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাতে অবশ্যই কাজে লাগার কথা। গত কয়েক দিন একাডেমি মাঠের উইকেটে প্র্যাকটিস করেছি। আর এই উইকেটে ঘাস ছিল, বাউন্সও ছিল। দলের শক্তির জায়গা কোনটা? দুর্বলতাই বা কী?মাহমুদুল: আমাদের দলটাকে পুরোপুরি একটা ব্যালান্সড দলই বলতে পারেন। ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে। পেসাররা ভালো, দু-তিনজন খুব ভালো স্পিনারও আছে। তবে সার্বিকভাবে যদি শক্তিমত্তার কথা বলেন, আমাদের সবারই ফিটনেস এখন খুব ভালো। ফিটনেস নিয়ে আমরা অনেক কাজ করেছি। ফিটনেসের জন্যই ফিল্ডিং-বোলিংয়ে হয়তো বাড়তি কিছু সুবিধা পাব। সফরে আপনাদের টার্গেট কি থাকবে?মাহমুদুল: টার্গেট হলো আমরা চারদিনের ম্যাচ, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি—সব সিরিজই জিততে চাই। দলের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে।