জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো সভাকক্ষে ‘ঠাঁই’ না মেলায় গত পরশু বারান্দায় অনুশীলন করতে বাধ্য হলো ভারোত্তোলন দল। এশিয়ান ও কমনওয়েলথ গেমসের প্রস্তুতিরত ভারোত্তোলন দল ক্ষুব্ধ, ব্যথিত। কাল জিমনেসিয়ামে অনুশীলনের ফাঁকে চলমান সমস্যা ও নিজের প্রত্যাশা নিয়ে বললেন যুব কমনওয়েলথে পদকজয়ী ভারোত্তোলক ফাহিমা আক্তার (ময়না) চার দিন বন্ধের পর অনুশীলন করলেন কাল (পরশু), সেটিও আবার এনএসসির বারান্দায়...ফাহিমা: ১৩ আগস্ট সকালে ফিটনেস অনুশীলনের পর শুনলাম সভাকক্ষে বিকেলের অনুশীলন হবে না। শোক দিবসের অনুষ্ঠানের জন্য অনুশীলনের সরঞ্জামাদি সরিয়ে ফেলতে বলল এনএসসির লোকজন। দুই দিন পর আবার অনুশীলন হবে বলে তখন জানানো হয়। কিন্তু কাল (পরশু) এসে দেখি বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছি ওরা। এরপর বারান্দায় অনুশীলন করলাম। এটা কি প্রতীকী প্রতিবাদ ছিল?ফাহিমা: সভাকক্ষে অনুশীলন করতে না পেরে আমাদের কোথাও না কোথাও তো করতে হবে। সে জন্যই বাধ্য হয়ে বারান্দায় অনুশীলন করেছি। সামনে আমাদের দুটি গেমস, এরপর বৃত্তির জন্য ট্রায়াল আছে। সব মিলিয়ে অনুশীলনটা জরুরি। সভাকক্ষে আর অনুশীলন করতে দেওয়া হবে না, বিষয়টা আগে থেকে জানতেন?ফাহিমা: আগে থেকে আমরা তেমন কিছুই শুনিনি। বারান্দায় অনুশীলন করতে নিশ্চয়ই খুব বিব্রত হয়েছেন?ফাহিমা: কী যে বলব, অনেক বিব্রত হয়েছি। জিমনেসিয়ামের ভেতরের পরিবেশ একরকম, বাইরে অন্যরকম। বিশেষ করে, বাইরের লোকজন, এনএসসির কর্মচারীরা মনে করছে আমরা হয়তো বাস্তুহারা। আমাদের কোনো জায়গা নেই। ব্যাপারটা ভাবতেই খারাপ লাগে। সত্যিই তো আপনাদের এখন বাস্তুহারা দেখাচ্ছে...ফাহিমা: শুনেছি, আপাতত অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে চিঠি দিয়ে জিমনেসিয়ামের ভেতরে অল্প জায়গা করে দিয়েছে দুই দিনের জন্য। পুরোনো জিমনেসিয়ামটা সংস্কার করে আবারও ওখানে পাঠানো হয়েছে আমাদের। কিন্তু আমরা সেখানে যেতে আগ্রহী নই। আমরা বাস্তুহারা থাকতে চাই না। কেন?ফাহিমা: ওই কক্ষটি খুব ছোট। গাদাগাদি করে অনুশীলন করতে হয়। এভাবে অনুশীলন করে কখনো ভালো ফল করা যাবে না। আমাদের এখন প্রয়োজন আধুনিক ও আন্তর্জাতিক মানের একটা জিমনেসিয়াম, যেখানে একসঙ্গে ১২ জন ভালোমতো অনুশীলন করতে পারবে। এসএ গেমসে মেয়েদের ইভেন্ট ছিল না। এবার কমনওয়েলথ গেমসে নিজের প্রস্তুতি নিয়ে কতটুকু আশাবাদী?ফাহিমা: ভেবেছিলাম দেশের মাটিতে পদক জিতব। কিন্তু আমাদের ইভেন্টই অন্তর্ভুক্ত করা হলো না। খুব কষ্ট পেয়েছিলাম। এবার কমনওয়েলথ গেমসে নিজের সর্বোচ্চটা দিতে চাই। অনুশীলনে ব্যাঘাত ঘটল, নিশ্চয় খেলায় প্রভাব পড়বে? ফাহিমা: তা তো অবশ্যই। আমি আশা করেছিলাম, কমনওয়েলথ গেমসে ভালো একটা রেজাল্ট করব। কিন্তু যা অবস্থা দেখছি, তাতে ১১-১২তম হতে পারি কি না সন্দেহ।