‘আমরা হতাশ-ব্যথিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র পাঁচ দিন পর কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম মহিলা সাফ ফুটবল। ঠিক এই সময়েই কিনা বাংলাদেশ মহিলা ফুটবল দলের অনুশীলন মাঠ ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে যুবমেলা হচ্ছে! কাল সকালে বাংলাদেশ দল অনুশীলনই করতে পারেনি! হতাশ, ক্ষুব্ধ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি (ছোটন) তার পরও আশার কথাই শোনাতে চান অনুশীলন মাঠ নিয়ে টানাহেঁচড়া চলছে। এতে তো আপনাদের প্রস্তুতিও ভালো হবে না...গোলাম রব্বানি: প্রস্তুতি ভালো না হলে আমাদের কী করার আছে। সরকার যদি মাঠ না দেয়, আমরা অসহায়। তবু চেষ্টা করব যতটা সম্ভব ভালো করতে।  এটা তো আশার কথা বললেন। কিন্তু ভালো প্রস্তুতির বিকল্প কি আছে?রব্বানি: কোনো বিকল্প নেই। এত দিন আমরা ধানমন্ডি মহিলা কমপ্লেক্স ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুশীলন করতাম। আজ (কাল) সকালে দেখলাম ধানমন্ডির মাঠে বাঁশ-টাশ পুঁতে বিশাল এক প্যান্ডেল করা হয়েছে। এটা দেখে আমরা খুবই হতাশ এবং ব্যথিত। ভুটান একটু আগেই চলে আসায় মোহাম্মদপুরের মাঠেও তো ভালোভাবে অনুশীলন করতে পারেননি...রব্বানি: হ্যাঁ, ভুটানকে তো সুযোগ দিতে হবে। ওরা আমাদের মেহমান। এ অবস্থায় আজ বিকেলে (কাল) আমরা কিছুক্ষণ অনুশীলন করে মাঠ ছেড়ে দিয়েছি ভুটানকে। আমাদের পূর্ণাঙ্গ অনুশীলন হয়নি। সকালে ধানমন্ডি মহিলা কমপ্লেক্সের মাঠ দেখে কী মনে হয়েছিল?রব্বানি: ওটাকে ঈদের জামাতের জন্য তৈরি করা একটা মাঠ মনে হয়েছিল। এত বাঁশ—এগুলো তুলে সরাতেই তো ১৫ দিন লাগে। এই মাঠকে আপনারা এত প্রাধান্য দেন কেন?রব্বানি: মেয়েরা ওখানেই থাকে। ঘরের মাঠে অনুশীলনের অনেক সুবিধা। অন্য জায়গায় যেতে হলে ট্র্যাফিক জ্যামেই দেখা গেল দুই ঘণ্টা নেই! হয়তো অনুশীলনই করা হলো না! তাহলে তো আপনাদের কাছে ভালো কিছু আশা করা অন্যায় হবে...রব্বানি: তা হয়তো হবে। তবে আমরা ভেঙে পড়ছি না। দেশের মাটিতে খেলা। ভালো খেললে আমাদের ফল সবাইকেই খুশিই করবে। সেমিফাইনালের পথে শ্রীলঙ্কাই তো মনে হয় বড় বাধা। সেমিফাইনালে উঠতে পারবেন?রব্বানি: আশা তো করি। ভারতের সঙ্গে পেরে ওটা কঠিন। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া খুব কঠিন মনে করছি না। গত এসএ গেমসে আমরা শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছি। বাংলাদেশে মহিলা ফুটবল চর্চা বেশ কয়েক বছর হয়ে গেল। উন্নতি কেমন হচ্ছে?রব্বানি: আগের চেয়ে এগিয়েছে। টেকনিক, ট্যাকটিকসে অনেক শিখেছে মেয়েরা। আগে যেমন কিছুই পারত না, এখন অন্তত সাধারণ বিষয়গুলো ভালোই রপ্ত করেছে ওরা। সাধারণ ঘরের মেয়েরা আসছে, কিন্তু ওরা বেশি দিন থাকছে না কেন?রব্বানি: আর্থিক নিরাপত্তা একটা কারণ। তবে কিছুটা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেও তো অনেকে আসে না। এটা একটা সমস্যা। তবে আগে পাহাড়ি মেয়েরা বেশি আসত, আস্তে আস্তে সাধারণ ঘরের মেয়েরাও আসছে। সামাজিক বাধা আসে এখন?রব্বানি: আগের মতো বাধা এখন আর নেই। তাই এগোনো অসম্ভব নয়। ভারতে মেয়েদের খেলাধুলায় ধর্মের কথা তুলে কেউ বাধা দেয় না, তাই ওরা এত এগিয়েছে। আমরাও এগোতে পারব।