‘আমরাও চোক করতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার একটি ইংরেজি দৈনিকের সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন কপিল দেব। ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক নানা বিষয়ে জানালেন তাঁর অভিমত ভারত তো তিনটি ম্যাচ খেলে ফেলল, কী মনে হচ্ছে?কপিল দেব: মোটামুটি শুরু হয়েছে আমাদের। জেতাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা কোনো ম্যাচ হারিনি। এ রকম শুরুটা খারাপ নয়, অনেক কিছু ঠিকঠাক করার সুযোগ পাওয়া যায়। শুরুটা এ রকম হলে আপনি আত্মতৃপ্তিতে ভুগবেন না। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার তো প্রশ্নই নেই। অন্যদিকে শুরুটা ভালো হলে দেখা গেল, হঠাৎ কোনো চাপে ভেঙে পড়ল দল। কিন্তু ভারতীয় বোলিং কি চিন্তায় ফেলে দিচ্ছে না?কপিল: আমরা তো আসলে সব সময়ই এ রকম। এ নিয়ে আমি চিন্তিত, কিন্তু কী করার আছে? বোলারদের ওপর বিশ্বাস রাখতে হবে। তাদের সেরাটা বের করে আনা চাই। আপনি কি দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার চেয়ে তিন পেসার ও এক স্পিনার সমর্থন করেন?কপিল: আমার মনে হয়, কয়েক বছর ধরেই আমরা তিন পেসার নিয়ে খেলছি। তাহলে কেন এই পরিবর্তন? ৮০-৮৫ শতাংশ ফিট শচীন কিংবা ধোনিকে দলে নেওয়া যায়, তাই বলে অন্য কাউকে? আশিস নেহরা যদি ফিট না থাকে, তার তো বিশ্বকাপে থাকার কথা নয়। আনফিট খেলোয়াড়েরা অধিনায়কের জন্য বোঝা। শ্রীশান্ত ঢাকায় অনেক রান দিয়েছেন। তাঁর বদলে আসা পিযূষ চাওলা পরের দুই ম্যাচে খুব মার খেয়েছেন...কপিল: যেকোনো বোলারই মার খেতে পারে। শ্রীশান্ত ও চাওলা খারাপ বোলার নয়। এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন কী?কপিল: যুবরাজ সিংয়ের ফর্ম ও শেষ ম্যাচটায় তার বোলিং (আয়ারল্যান্ডের বিপক্ষে)। আমরা জানি, সে কী করতে পারে, তার প্রতিভা আছে। তবে সে সব সময় নিজের খেলাটা খেলতে পারে না। অন্য দিক থেকে দেখলে, যুবরাজের মতো প্রতিভাবান খেলোয়াড় খুব বেশি নেই। নিজের প্রতি সুবিচার করেছে কি না, এই প্রশ্ন সে নিজেকে করতে পারে। আমার ভালো লাগছে বিশ্বকাপে তাকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে টেন্ডুলকারের দারুণ সেঞ্চুরিটি কেমন লাগল?কপিল: এটা খুব বিচক্ষণ ইনিংস ছিল। আমার মনে হয়, সে ৩৭, ৩৮ অথবা বড়জোর ৪০ ওভারের মধ্যেই সেঞ্চুরি করতে চেয়েছিল। এটা কাজে লেগেছে। ইউসুফ পাঠানকে কেমন দেখছেন?কপিল: সে খুব ভালোভাবে বল পেটায়। খুব দ্রুত পরিণত হয়ে উঠছে। তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। নইলে কলকাতা নাইট রাইডার্স এত টাকা (১৪.৭ কোটি) দিয়ে ওকে কেন কিনবে? ধোনির অধিনায়কত্ব...?কপিল: সে ‘মিস্টার কুল’। আমি চাই না, সে আফ্রিদির মতো উত্তেজিত হোক, তবে তাকে আরও আবেগ দেখাতে হবে। তরুণ খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে। আর কোন অধিনায়ক আপনাকে মুগ্ধ করেছে?কপিল: (হেসে) আফ্রিদি, যদিও তার অতি উত্তেজিত হওয়াটা আমার পছন্দ নয়। অনেক সময় কোনো বাজে ছোঁড়াকে ক্লাসের ক্যাপ্টেন বানিয়ে দেখা যায়, সে খুব ভালো করছে, আফ্রিদি হচ্ছে ওই ধরনের। সে সবকিছুতেই যুক্ত, সবার কথা শোনে, এমনকি জুনিয়রদেরও। গত দুই বছরে কঠিন সময় পার করা পাকিস্তানকে একটা বড় কিছু দিতে আফ্রিদিকে দৃঢ়প্রতিজ্ঞ দেখাচ্ছে। কোন দলটা অবাক করেছে...কপিল: পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলিংই সেরা মনে হচ্ছে। অস্ট্রেলিয়াও খুব ভালো ক্রিকেট খেলছে। দক্ষিণ আফ্রিকা খুব ভালো শুরু করেছিল, কিন্তু শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে আবারও সেই চোকিং। কী বলবেন?কপিল: দক্ষিণ আফ্রিকাকে চোকিং থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্য কাকে কী বলছি, আমাদের সময়ে আমরাও তো এ রকম চোক করতাম। এই ভারতীয় দলটার প্রশংসা করব, ওরা হারের অবস্থা থেকেও জিতছে। উপমহাদেশের তিনটি দল সেমিফাইনালে উঠবে—এমন আশাবাদ কি রাখা যায়?কপিল: এমনটা হতেই পারে, অস্বাভাবিক নয়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়া। আরও কয়েকটা দিন পর বোঝা যাবে। শেষ প্রশ্ন, টেলিভিশনে বিশেষজ্ঞের ভূমিকাটা কেমন উপভোগ করছেন?কপিল: আমি নিজেকে বিশেষজ্ঞ ভাবি না, একদমই না।