‘আমাকে এড়াতে পারবে না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের গরম তারকা হিসেবে সর্বশেষ যোগ হয়েছে যে নাম, তিনি পাওলি দাম। বিতর্কিত ছবি হেইট স্টোরির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু তাঁর। এর মধ্যে টিভিতে ছবিটির বিজ্ঞাপনে পাওলির কিছু গরম দৃশ্য দেখা যাচ্ছে। এ নিয়ে অবশ্য কোনো ভাবান্তর নেই তাঁর; বরং ভাবটা যেন এই—‘আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, এড়াতে পারবে না’। এভাবে নিজের নতুন ভাবমূর্তি গড়ে তোলায় অটল পাওলি। কলকাতা থেকে মুম্বাইয়ে থিতু হওয়ার লক্ষ্যেও অবিচল। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শর্টস ও টি-শার্টে নিজেকে বেশি আকর্ষণীয় মনে করেন। তাঁর মতে, ভালোবাসা হচ্ছে এক ধরনের মোহ, এটি তিনি পছন্দ করেন। আর যৌনতা হচ্ছে বাস্তবতা। দিল্লিতে একবার ভোর চারটার দিকে একটি সুইমিং পুলে তিনি লাফিয়ে পড়েছিলেন। এটাই জীবনের সবচেয়ে বোকামি বলে মনে করেন তিনি। টিএনএন।