‘আমাকে গর্দভ মনে হতেই পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটো বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই—মারিও বালোতেল্লি অসামান্য প্রতিভাধর স্ট্রাইকার এবং যত যা-ই করা হোক না কেন, বালোতেল্লি থাকবেন নিজের মতোই। লাগামছাড়া ঘোড়া যেন। তাঁকে নিয়ে এই কদিনেই কত বেখবর ছাপা হয়েছে ভেবে দেখুন। বিচিত্র এই চরিত্রের মুখোমুখি হয়েছিল বিবিসি। সাক্ষাৎকারটিও হয়েছে ব্যতিক্রমীপ্রথমে বালোতেল্লি উত্তর দিয়েছেন তাঁকে ঘিরে ওঠা হাস্যকর কিছু গুঞ্জনের জবাব ক্যাসিনোতে জেতার পর এক ভবঘুরেকে ১ হাজার পাউন্ড (১৩ লাখ টাকা প্রায়) দিয়েছিলেন?বালোতেল্লি: কখনোই না। এটা কি সত্যি, একদিন এক কিশোর আপনার কাছে অটোগ্রাফ নিতে এসেছিল। আপনি জিজ্ঞেস করেছিলেন স্কুলে যাওনি কেন। ও বলেছিল স্কুলে ওকে নিয়ে সবাই ঠাট্টা করে। এরপর আপনি নাকি ওকে নিয়ে সোজা প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলেন?বালোতেল্লি: না, ওকে স্কুলে নিয়ে যাওয়ার ঘটনা সত্যি নয়। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ঠিকই কেন স্কুলে যায়নি। কিন্তু ওকে স্কুলে নিয়ে যাইনি। আপনার মা নাকি আপনাকে আয়রন বোর্ড (ইস্ত্রি করার বোর্ড) কিনতে দোকানে পাঠিয়েছিল। আর আপনি ফিরে এসেছিলেন একটা বাইক, স্কেলেক্ট্রিক্স (রেসিং গেম) আর একটা টেনিস টেবিল নিয়ে!বালোতেল্লি: হ্যাঁ, সত্যি। তবে টেনিস টেবিল ছিল না, ওটা ছিল ট্র্যাম্পোলিন।  কোন ধরনের ঘাসের প্রতি আপনার অ্যালার্জি আছে?বালোতেল্লি: শুকনো ঘাসে আমার অ্যালার্জি আছে। সবুজ ঘাসে কোনো সমস্যা নেই, কিন্তু ধূসর ঘাসগুলোতে আছে।পানশালায় গেলে সেখানকার সবার পানীয়র টাকা আপনিই দেন?বালোতেল্লি: না। পেট্রল স্টেশনে গেলে আশপাশের সব গাড়ির তেলের বিলও আপনিই দেন?বালোতেল্লি: না, একদমই সত্যি নয়। সান্তার মতো পোশাক পরে ম্যানচেস্টার শহরে আপনি টাকা বিলিয়ে বেড়ান?বালোতেল্লি: না।এরপর উত্তর দিলেন ‘সিরিয়াস’ প্রশ্নেররবার্তো মানচিনি সম্পর্কেমানচিনি এখানে (ম্যানচেস্টার সিটিতে) না এলে আমিও হয়তো কখনোই আসতাম না।হোসে মরিনহো সম্পর্কেতাঁকে গ্রেট কোচই মনে করি। কিন্তু তিনি আমাকে বুঝতে পারেননি (বালোতেল্লি আর মরিনহো দুজনই যখন ইন্টার মিলানে ছিলেন)। তিনি বলেছিলেন, কেউ আমাকে বুঝতে পারবে না। কিন্তু আমি মনে করি, তিনি ছাড়া বাকি সবাই আমাকে বোঝে। ফলে সমস্যাটা তাঁরই।তাঁর জাদুর কৌশলম্যানচেস্টারে একটা লোক আছে। একদিন আমি ট্র্যাফোর্ড সেন্টারে ছিলাম। তিনি এসে আমাকে বেশ কিছু জাদুর কৌশল দেখালেন। একদিন আমি তাঁকে বাসায় নিয়ে গেলাম, উদ্দেশ্য তাঁর কাছ থেকে কিছু কৌশল শেখা। আমি আসলে একটা কৌশলই জানি, কিন্তু এটা করে দেখানো খুব কঠিন।পরিণত হওয়াআমার বয়স ২১। এখনো অনেক তরুণ। গত বছরের তুলনায় এ বছর অবশ্যই অনেক পরিণত। আপনি যদি বাইরে থেকেই শুধু দেখেন, আমার সম্পর্কে যদি কিছুই না জানেন, তা হলে আমাকে একটা গর্দভ আপনার মনে হতেই পারে!ব্যক্তিগত গোপনীয়তালোকে আমার কাজ, আমার জীবন নিয়ে কথা বলে। আমি কিন্তু ব্যক্তিগত গোপনীয়তাই পছন্দ করি। কেউ আমাকে উদ্ধত বা এ ধরনের কিছু ভাবতেই পারে। কিন্তু আমি আমার মতোই।মিডিয়ার অসীম কৌতূহলআমি এটার পরোয়া করি না। তাদের যা খুশি বলুক। আমি ফুটবলার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোববারে মাঠে নামা। তারা আমার সম্পর্কে অনেক কিছুই বলে। কিন্তু সবই মিথ্যা। তারা সত্যিটা জানেই না। আমি যদি কোথাও যাই, কেউ যদি আমার ছবি তোলে, এর পরপরই পত্রিকায় ফোন দিয়ে বলা হবে, মারিও এখানে ছিল। পরের দিন ছাপা হবে ‘মারিও এখানে ছিল’। এটাই এখন স্বাভাবিক। আমিও স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে হেঁটে যাই।বাড়িতে আতশবাজি দিয়ে আগুন লাগিয়ে দেওয়াশুরুটা হয়েছিল কৌতুকের মতো। আমি সেদিন বসে বসে বিরক্ত হচ্ছিলাম। বন্ধুদের সঙ্গে ছিলাম। এদের একজন চলে যেতে চাইল। আমি একটা পাত্র আনলাম, ধাতব পাত্রই ছিল। আতশবাজিগুলো এর ভেতরে রাখা হলো। কিছুই হবে না জানতাম বলেই ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আতশবাজিগুলোও ভেতরেই ছিল। কিন্তু সেগুলোতে আগুন দিইনি। আমি বেরিয়ে আসার পর আমার এক বন্ধু ঘরের ভেতর ঢুকে চিৎকার শুরু করে দিল। আতশবাজিগুলো ছুটতে শুরু করেছিল। দ্রুত আতশবাজিগুলো টয়লেটে নিয়ে যাওয়া হলো। কিন্তু এরই মধ্যে পর্দায় আগুন ধরে গেল। এই তো আর কি!‘সব সময় আমিই কেন’ টি-শার্টের নেপথ্যেএটা ছিল সেই সব লোকের উদ্দেশে যারা সব সময় আমার সম্পর্কে বাজে কথা বলে। এমন কিছু বলে, যেটা আমার পক্ষে মোটেই শোভনীয় নয়। অথচ আমার সম্পর্কে তারা কিছুই জানে না। এ কারণেই তাদের উদ্দেশে প্রশ্নটা করেছিলাম: সব সময় আমাকেই কেন লক্ষ্যবস্তু বানানো হবে?বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া প্রসঙ্গেআমি তা অবশ্যই হতে চাই। কিন্তু এটা এমন একটা ব্যাপার যেটা আপনি চাইলেই হবে না, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে।ভাষান্তর: রাজীব হাসান