‘আমাদের গাছের ছায়া দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৩ সদস্য। তাঁদেরই একজন ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলম কাল এই পদত্যাগের কারণ ব্যাখ্যা করলেন  একজন অ্যাথলেট হিসেবে নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো এসেই পদত্যাগ করলেন। কেন?মাহবুব আলম: আমি সবার আগে একজন অ্যাথলেট, এরপর কমিটির সদস্য। ইচ্ছা ছিল কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে খেলোয়াড়দের জন্য কিছু একটা করব। কিন্তু সেই সুযোগই পেলাম না। একটু বুঝিয়ে বলবেন?মাহবুব: বলতে লজ্জা করে। কিন্তু সত্যি ঘটনা হলো আমাদের সাধারণ সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। তিনি আমাদের সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নেন না। ওনার ইচ্ছামতো কাজ করেন। এই কয়েক মাসের অভিজ্ঞতায় দেখলাম, কমিটিতে আসার পর আমি আমার প্রত্যাশার সঙ্গে বাস্তবের কোনো মিলই পাচ্ছিলাম না।  কোন কোন ক্ষেত্রে এমন হয়েছে?মাহবুব: বর্তমান কমিটির মেয়াদ ১ বছর ৮ মাস হলেও আজ পর্যন্ত কমিটির আয়-ব্যয়ের কোনো অডিট হয়নি। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেশনের প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব অভ্যন্তরীণ অডিট কমিটির মাধ্যমে পরীক্ষা করাতে হয়। অথচ সেটা করানো হয়নি।  শুধু এই অভিযোগে পদত্যাগ?মাহবুব: না। আরও আছে, ফেডারেশনের বিভিন্ন কমিটি উনি (সাধারণ সম্পাদক) নিষ্ক্রিয় করে রেখে নিজেই সব কাজ করেন। উনি ট্রেনিংয়ের জন্য যে কোচদের ডাকেন তাঁদের দিয়ে আসলে কোনো রেজাল্ট আসে না। আমরা কিছু বললে সেটা এড়িয়ে যান। কী করেন না করেন, সেটা বুঝিও না। ইলেকট্রনিকস স্কোরবোর্ডের জন্য বিদেশ থেকে আনা ল্যাপটপ হারিয়ে গেলেও কেউ কোনো উদ্যোগ নিল না। আমি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছি। আপনারা তো ১৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদের কী খবর?মাহবুব: আমি শুনেছি, অন্য সবাইও পদত্যাগ করবেন। বাংলাদেশের অ্যাথলেটিকসে আবারও সুদিন ফিরিয়ে আনতে কেমন লোক প্রয়োজন বলে মনে করেন?মাহবুব: এই দেখুন না, ফুটবলে সালাউদ্দিন ভাই কীভাবে কাজ করছেন। আমরাও চাই, একজন ভালো লোক। সবচেয়ে বড় কথা, আমাদের গাছের ছায়া দরকার। যিনি ফেডারেশনে এসে নিজেরটা গোছাতে ব্যস্ত থাকবেন না। এখানে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এখন তো আমি প্রতিদিনই কোনো না-কোনো খেলোয়াড়ের কাছ থেকে নানা অভিযোগ পাচ্ছি। কী রকম অভিযোগ?মাহবুব: কমনওয়েলথ গেমসের জন্য খেলোয়াড়দের যে ক্যাম্প চলছে, সেখানে প্রতিদিনের খাবারের বরাদ্দ ৩৫০ টাকা হলেও তারা নাকি ২৫০ টাকা করে পাচ্ছে। তাদের রাখা হয়েছে এনএসসির টাওয়ারে। অনেক অ্যাথলেট ফোনে বলেন, ‘ভাই, এভাবে ক্যাম্প করতে থাকলে তো নিজের আগের পারফরম্যান্সও হারিয়ে যাবে।’