গতবার শেষ বলে শিরোপা জিতেছিল মোহামেডান। এবার সুপার লিগের এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা হাতছাড়া! মোহামেডানের অধিনায়ক খালেদ মাসুদ তার পরও বলছেন, প্রিমিয়ার লিগে এবার তাঁদের দলটাই ছিল সেরা সুপার লিগের এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা হাতছাড়া হয়ে গেল। নিশ্চয়ই হতাশ...খালেদ মাসুদ: হতাশ হওয়াটাই স্বাভাবিক। মোহামেডান তো দল বানিয়েছিল এক নম্বর হওয়ার জন্য। ব্যর্থতার কারণ কী মনে হয়?মাসুদ: সব মিলিয়ে আমরা খারাপ খেলিনি। আমি বলব লিগে আমাদের দলই সেরা ছিল। তবে কিছু ম্যাচে আরও ভালো খেলা উচিত ছিল আমাদের। দলে কিছু দুর্বলতা ছিল, যেগুলো শুরুর দিকে বুঝতে পারিনি।্রলিগ শুরুর পর এই দুর্বলতাগুলো বেরিয়ে আসে। ব্যাটিং আমাদের যতটা ভালো ছিল, ফিল্ডিং-বোলিং ততটা ছিল না। ওয়ানডে ম্যাচে ভালো ফিল্ডিং করাটা আর সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।সুপার লিগে সাকিব-তামিমকে পেলেন না। তাঁদের অনুপস্থিতি কি কোনো প্রভাব ফেলেছে দলে?মাসুদ: তা তো একটু ফেলেছেই। তামিম-সাকিব নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের সেরা দুজন খেলোয়াড়।্রতাদের উপস্থিতিই যেকোনো দলকে অনুপ্রাণিত করে। তবে আমি বলব, বিশ্বকাপের জন্য তারা চলে যাওয়ার পরও আমাদের দল খুবই ভালো ছিল। মূল সমস্যা ছিল আসলে ফিল্ডিংয়েই। এই দুর্বলতা কয়েকটা ম্যাচে আমাদের ভুগিয়েছে। নির্দিষ্ট করে কি বলবেন কোন ম্যাচগুলো?মাসুদ: গাজী ট্যাংকের সঙ্গে দুটো ম্যাচেই আমরা ভুগেছি। এ ছাড়া ওল্ড ডিওএইচএসের সঙ্গে ম্যাচেও একই অবস্থা হয়েছে। এই তিন ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে বড় ব্যর্থতা ছিল। শুরুর দিকে একটা ম্যাচ টাই করলেও আমি বলব, এই তিন ম্যাচই আমাদের পিছিয়ে দিয়েছে। শিরোপার লড়াই তো শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকছে। খুব উত্তেজনাপূর্ণ লিগ হলো মনে হয়...মাসুদ: গত বছর কিন্তু একই অবস্থা ছিল। শেষ ম্যাচে শুধু নয়, সেবার শেষ বলে নিষ্পত্তি হয়েছিল শিরোপা। এ রকম সচরাচর হয় না। এবারের চেয়ে গতবারই উত্তেজনাটা বেশি ছিল বলব। মাঠের ক্রিকেটের বাইরে কেমন হলো এবারের প্রিমিয়ার লিগ?মাসুদ: সব মিলিয়ে খারাপ নয়। তবে আমি মনে করি, দেশের ঢাকার সর্বোচ্চ এই লিগের একটা পূর্বনির্ধারিত সূচি থাকা দরকার। অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত অমুক দিন অমুক মাঠে অমুক দলের খেলা।্রঅথচ এবার দেখলাম, দুটি-তিনটি করে ম্যাচের ফিকশ্চার দিল—এটা কী ধরনের লিগ? এটা তো মহল্লার খেলা না! বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেট খেলে। ক্রিকেটারদের কাছ থেকে পেশাদার আচরণ চাই, অথচ তাদের খেলার ফিকশ্চারটা আমরা ঠিকভাবে দিতে পারি না!আম্পায়ারিংয়ের মান কেমন ছিল?মাসুদ: আম্পায়ারিং আগের চেয়ে ভালোই হয়েছে এখন। তবে ফিকশ্চার নিয়ে আমার কথা আছে। কোন ভেন্যুতে কার খেলা, সেটা সিসিডিএমের নির্ধারণ করে দেওয়া ঠিক নয়। এটা লটারির মাধ্যমে হতে হবে। অনেক দলই আছে যারা বিশেষ বিশেষ মাঠে খেলতে পছন্দ করে এবং তাদের সেই সুবিধাটা দেওয়া হচ্ছে। শেষ প্রশ্ন। ১৯৮৯ থেকে ২০১১—২২টি মৌসুম খেলে ফেললেন ঘরোয়া ক্রিকেটে। আগামী মৌসুমেও কি আপনাকে দেখব?মাসুদ: যদি খেলতে ভালো লাগে তাহলে অবশ্যই খেলা চালিয়ে যাব। ভালো না লাগলে খেলব না।