হ্যাটট্রিক না পেলেও এক ওভারে নিয়েছেন ৩ উইকেট, ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। জাতীয় লিগে কাল বরিশালের বিপক্ষে খুলনার জয়টা সহজ হয়ে গেছে তাতেই। তবে অধিনায়ক আবদুর রাজ্জাক বলছেন, খেলোয়াড়দের ‘জিততেই হবে’ প্রতিজ্ঞাই জিতিয়েছে খুলনাকে বরিশালকে তো দাঁড়াতেই দিলেন না...আবদুর রাজ্জাক: হ্যাঁ...অনেকটা সে রকমই তো হয়ে গেল (হাসি)। আজ (গতকাল) সকালে যখন মাঠে নামলেন, ভেবেছিলেন জয়টা এত সহজ হবে?রাজ্জাক: আসলে কাল (পরশু) থেকেই আমরা একটু একটু করে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিলাম। জয়টা কঠিন ছিল, তবে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের সবার মধ্যে জয়ের পিপাসাটা ছিল। যে করেই হোক জিততে হবে। ১ রানে হলেও এই ম্যাচ জিততে হবে, এই ছিল চিন্তা। আমাদের কিছু ক্যাচ পড়ায় অনেকে হতাশ হয়ে পড়ছিল। কিন্তু আমি বারবার বলেছি, হতাশ হওয়ার কিছু নেই। সুযোগ আবার আসবে। ৬ উইকেট পেয়ে আপনিই সহজ করেছেন খুলনার জয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দলে ফেরার সংকল্প আছে নিশ্চয়ই...রাজ্জাক: আমি কখনো কিছু টার্গেট করে খেলি না। খেললে ভালো খেলতে হবে, এটাই মাথায় থাকে। তা ছাড়া জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আমাদের জাতীয় লিগে এমনিতেই ভালো খেলতে হবে। এখানে আলাদা কিছু করতেই হবে আমাদের। সেটা না করতে পারলে জাতীয় দলের খেলোয়াড় হয়ে লাভ কী? এনামুল হক জুনিয়র ভালো করছেন। সোহাগ গাজীর মতো অনেক নতুন বোলারও নজর কাড়তে শুরু করেছেন। একটু কি চাপ বোধ করছেন?রাজ্জাক: না, আমি এটা নিয়ে চিন্তাই করি না। কখনোই না। অন্যরা কে কী করল, সেটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবা ভালো। আমি ভালো খেলছি কি না, সেটাই আসল কথা। আমি ভালো না খেললে অন্যরা ভালো খেললেই কী, আর খারাপ খেললেই কী! প্রথম পর্বে সাতটা সেঞ্চুরি আর একটা ডাবল সেঞ্চুরি হলেও জাতীয় দলের বেশির ভাগ ব্যাটসম্যান বড় ইনিংস খেলেননি। এটা কেন?রাজ্জাক: সত্যি বলতে কি, আমরা চার দিনের ম্যাচ খেলছি অনেক দিন পর। মাঝে অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। কাজেই শুরুতে একটু এদিক-সেদিক হবেই। হয়তো অনেকে বেশি শট খেলে ফেলছে। তবে আমার বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে এটা থাকবে না। এখন সবার ইচ্ছা আছে ভালো খেলার। বরিশালের সোহাগ গাজীকে কেমন দেখলেন? এক ম্যাচে সেঞ্চুরি করলেন, হ্যাটট্রিক করলেন, দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেলেন...রাজ্জাক: সবকিছু মিলিয়ে ভালো। আমাদের এখানে ভালো বল না করলে অফ স্পিনাররা সুবিধা করতে পারে না। তবে ও ভালো বল করেছে। জাতীয় দলে আসার জন্য কতটা তৈরি মনে হয়েছে তাঁকে?রাজ্জাক: যদি এ রকম ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারে, হয়তো সুযোগ আসবে সামনে। তবে এসব ব্যাপারে নির্বাচকেরাই ভালো বলতে পারবেন। প্রায় এক বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে জাতীয় লিগে মাত্র দুটি ম্যাচ খেলা কতটা কাজে লাগবে জাতীয় দলের খেলোয়াড়দের?রাজ্জাক: টেস্ট ক্রিকেট মানে একটু বেশি সময় ধরে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করা। সেদিক দিয়ে চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা কিছুটা তো কাজে দেবে। বেশি সময় ধরে মাঠে থাকার অভ্যাস হবে। তা ছাড়া জাতীয় লিগের মান এখন অনেক ভালো হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়েরা খেলছে বলে উল্টাপাল্টা কিছু করে পার পাওয়া যায় না।