‘আমাদের সবার চোখ বিশ্বকাপে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের প্রস্তুতির অংশ হিসেবে দুটি টুর্নামেন্টে খেলতে আগামীকাল দিল্লি যাচ্ছে বাংলাদেশ হকি দল। এ সফরে বাংলাদেশ দলের অধিনায়ক ও গোলরক্ষক জাহিদ হোসেন বললেন দলের প্রস্তুতি ও সামগ্রিক বিষয় নিয়ে আবারও অধিনায়কের দায়িত্ব পেলেন। কেমন লাগছে?জাহিদ হোসেন: খুব ভালো লাগছে। এর আগেও আমি গুয়াংজুতে এশিয়ান গেমসে অধিনায়ক ছিলাম। এরপর ভারতের ভোপালে ওবায়দুল্লাহ গোল্ডকাপ হকিতে অধিনায়ক ছিলাম। বারবার অধিনায়ক বদলানো কি দলে কোনো প্রভাব ফেলে?জাহিদ: না। প্রথমত, দলের মধ্যে ঘুরেফিরে চারজন অধিনায়কত্ব করছি—বিপ্লব, জিমি, চয়ন আর আমি। হকিতে অধিনায়কের দায়িত্ব শুধু টস করা, চেঞ্জিং করা। না হলে মাঠের ভেতরে সবাই আমরা অধিনায়ক, এটা বলতে পারেন। একটাই বড় সিদ্ধান্ত, পেনাল্টি কর্নার। সেটাও ওই খেলোয়াড় এক নম্বর পোস্টে মারবে না দুই নম্বরে মারবে সেই সিদ্ধান্ত নেন কোচ। ডিফেন্স থ্রি-ওয়ান হবে না টু-টু হবে সেটাও কোচই বাইরে থেকে বলে দেন।  দিল্লিতে নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি কেমন হলো?জাহিদ: প্রস্তুতি অনেক ভালো হয়েছে। নেহরু কাপ সম্পর্কে আমাদের ধারণা আছে। এর আগেও ওই টুর্নামেন্টে খেলেছি। যেহেতু আমাদের মূল লক্ষ্য বিশ্ব হকি সিরিজ তাই এই ধরনের টুর্নামেন্ট খেললে আমাদের খুব উপকার হবে। যদি ডিসেম্বরে ওখানে থেকেই খেলতে পারতাম, আরও ভালো হতো। এর আগে তো এভাবে টানা দুটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার সুযোগ হয়নি। ফেডারেশনের এই উদ্যোগ কীভাবে দেখছেন?জাহিদ: ফেডারেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে এটি আরও আগে নেওয়া হলে ভালো হতো। নেহরু কাপে তো খেলবে ওএনজিসি, পাঞ্জাব-সিন্ধ ব্যাংক। দলগুলো কেমন?জাহিদ: ওএনজিসি, পাঞ্জাব-সিন্ধ ব্যাংক, এয়ার ইন্ডিয়া দল সম্পর্কে আমরা জানি। এয়ার ইন্ডিয়াতে খেলছেন ভারতের বর্তমান জাতীয় দলের নয়জন খেলোয়াড়। ওএনজিসিতে আছেন দীপক ঠাকুর। আরও অনেক অলিম্পিয়ান খেলছেন। ওরা ভারতীয় জাতীয় দলে এখন খেলে না। তবে এরা কেউ কেউ ১০-১২ বছর ধরে জাতীয় দলে খেলেছে। সবাই জানে পাঞ্জাব-সিন্ধ ব্যাংক খুবই শক্তিশালী দল। এই দলের সঙ্গে ভারতের জাতীয় দলও হারে। আপনাদের অনেক দিনের দাবি ফিজিও, ট্রেনার ও ভিডিও অ্যানালিস্ট। এসব ছাড়াই সিঙ্গাপুর ও ব্যাংককে চ্যাম্পিয়ন হলেন। আবারও খেলতে যাচ্ছেন এই সাপোর্ট স্টাফ ছাড়াই।জাহিদ: ইউরোপের কথা চিন্তা করলে এসব হকিতে খুবই প্রয়োজন। কোচ-সহকারী কোচ, ম্যানেজার সহকারী-ম্যানেজার মিলিয়ে চারজনের আটটা চোখ। মাঠে মোট খেলে ১৬ জন। তো ভিডিও অ্যানালিস্ট থাকলে হয়কি, আপনি পুরো দলের প্রতিটি মুভমেন্ট সম্পর্কে জানতে পারবেন। কোথায় কী ভুল হয়েছে সেগুলো ভিডিওতে খুব সহজে ধরা পড়ে। এবং ভিডিও দেখার পরই সেটা শোধরানো যায়। এ জন্য ভিডিও অ্যানালিস্ট খুব দরকার। সিঙ্গাপুর-ওমান যারা আমাদের চেয়ে নিচের র্যা ঙ্কিংয়ে ওদেরও এসব সাপোর্ট স্টাফ আছে। এদের যদি থাকে তাহলে আমাদের কেন নয়? আর কোচ শুধু কোচিং লাইনই দেখবেন। ফিজিও শুধু ফিটনেসটা দেখবেন। আর সাফল্য পেতে চাইলে এসব লাগবেই। কী মনে হয়, বাংলাদেশ কি বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে যেতে পারবে?জাহিদ: এখন পর্যন্ত যেসব দলের নাম শুনেছি এই যেমন ভারত, ফিজি, ওমান...। আশা রাখি, এদের সঙ্গে খেলে তৃতীয় রাউন্ডে যেতে পারব। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন?জাহিদ: আমাদের এই দলের শতভাগ সম্ভাবনা আছে বিশ্বকাপে খেলার। আমাদের সবারই দলের প্রতি অনেক কমিটমেন্ট। বলতে পারেন, আমাদের সবার চোখ বিশ্বকাপে।