‘আমার অত তাড়াহুড়া নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক দলে খেলেছেন, খেলেছেন একাডেমি দলেও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে আরও আলোচনায় এসেছেন প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাওয়া নাসির হোসেন। যখনই সুযোগ পান, জাতীয় দলে অনেক দিন থাকার ইচ্ছা রংপুরের এই তরুণের প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। কেমন লাগছে?নাসির হোসেন: খুব ভালো। এর আগে বিশ্বকাপের ৩০ জনের তালিকায় ছিলাম। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক দলেও ডাক পেয়েছিলাম। তবে জাতীয় দলের সঙ্গে এই প্রথম অনুশীলনের সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। জাতীয় দলের অনুশীলন সুবিধা, আবহ—সব মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন?নাসির: আর সব দলের চেয়ে আলাদা এখানকার পরিবেশ। খুবই ভালো প্র্যাকটিস হচ্ছে। আমি যেহেতু প্রথম, সবাই খুব সাহায্য করছে। সব খেলোয়াড়েরই তো জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। এই পর্যায়ে চলে আসার পর নিশ্চয়ই আপনার স্বপ্নটাতে আরও রং লেগেছে...নাসির: স্বপ্ন তো অবশ্যই আছে। দলে জায়গা পাওয়ার জন্যই আমরা এই ২৩ জন লড়াই করছি। আল্লাহ সহায় হলে সুযোগ পাব। আমারও চেষ্টা থাকবে। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন। এবারই সুযোগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?নাসির: নির্বাচকেরা যদি মনে করেন, তাহলে জিম্বাবুয়ে যাব। না গেলেও সমস্যা নেই। আমার অত তাড়াহুড়া নেই। যখনই জাতীয় দলে ঢুকি না কেন, অনেক দিন সার্ভিস দেওয়ার ইচ্ছা। বয়সভিত্তিক ক্রিকেট বা একাডেমি দলেও খেলেছেন। সেসবের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কতটা পার্থক্য মনে হয়?নাসির: এ নিয়ে আমি সবার সঙ্গে কথা বলছি। বোঝার চেষ্টা করছি, আন্তর্জাতিক ক্রিকেটটা কী। আমার কল্পনার সঙ্গে ওনাদের কথাগুলো যখন মিলে যায়, আত্মবিশ্বাস বাড়ে। ওনারা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কঠিন, আবার সহজও। একবার খেলে ধারণাটা হয়ে গেলে হয়তো সহজই হবে। প্রথম প্রথম সব খেলাই কঠিন। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করেন। আসল পরিচয় কোনটা?নাসির: মূল পরিচয় তো অবশ্যই ব্যাটসম্যান, ব্যাটসম্যান কাম অফ স্পিনার। অলরাউন্ডারই বলতে পারেন। ক্রিকেটে এলেন কীভাবে?নাসির: আমার বড় দুই ভাই রংপুরে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। ওনাদের হাত ধরেই আসা।্ররংপুর ক্রিকেট একাডেমি থেকে আমার খেলার শুরু। বড় ভাইয়েরা কি এখনো ক্রিকেট খেলেন?নাসির: না, এখন আমি ছাড়া পরিবারের আর কেউ খেলাধুলায় নেই। বড় ভাই ব্যবসা করেন। পরের দুজন পড়াশোনা করে। আমি ভাইদের মধ্যে ছোট। একটাই বোন, সবার ছোট। আপনি একা খেলাধুলায় থেকে গেলেন কীভাবে?নাসির: পরিবারের সাপোর্ট ছিল। বাবা-চাচা সবাই খেলেছেন। আমারও আগ্রহ ছিল। রাজশাহীর হয়ে অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে দেশের সেরা খেলোয়াড় হয়েছিলাম। এরপর অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলেছি। অনূর্ধ্ব-১৭ জাতীয় টুর্নামেন্টে আমার গড় ছিল ৩৫০। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললাম, একাডেমিতে খেললাম চার বছর।