‘আমার এত দুঃখ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর প্রথম চারটি ম্যাচেই খেলেছেন। পারফরম্যান্সও খুব খারাপ ছিল না। কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচে দলে নেই সাকিব আল হাসান! কেন দলে সুযোগ পাচ্ছেন না, মাঠের বাইরে বসে থাকতে কেমন লাগে—টেলিফোনে এসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশ-অধিনায়ক কেমন কাটছে সময়?সাকিব আল হাসান: ভালোই সময় কাটছে। মজায় কাটছে। ঘোরাফেরা করছি, শপিংয়ে যাচ্ছি। সঙ্গে কেউ গেলে গেল, নইলে একাই যাচ্ছি। প্র্যাকটিস থাকলে প্র্যাকটিসে যাই। খারাপ না। খারাপ না! ম্যাচের পর ম্যাচ আপনাকে খেলানো হচ্ছে না, খারাপ লাগে না?সাকিব: দলের সঙ্গে থেকেও না খেলতে পারলে খারাপ সবারই লাগে। সময় কাটে না। কিন্তু এখন আমি কী করব? আমাকে না নিলে তো আমার পক্ষে খেলা সম্ভব না। তাই সবকিছু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি। সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। দলের সঙ্গে থেকেও না খেলার অভ্যাসটা আগে ছিল না বললেই চলে, এখন সেটা হচ্ছে। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে?সাকিব: কী বলব? এটা দলের সিদ্ধান্ত। এ নিয়ে কথা বলার কিছু নেই। মন খারাপেরও কিছু নেই। দলের পরিস্থিতিটা আমাকেও বুঝতে হবে এবং আমি সেটা বুঝছি। খামোখা চিল্লাচিল্লি করে তো লাভ নেই। খেলছি না বলে আমার এত দুঃখ নেই। আপনাকে কেন দলে নিচ্ছে না?সাকিব: সেটা ডেভ (হোয়াটমোর) ভালো বলতে পারবেন। টিম কম্বিনেশনের কারণেই বলতে পারেন খেলা হচ্ছে না। এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশিকে খেলানো যায়। এখন এই চারজনের মধ্যে কারা খেলবে, কারা বাদ পড়বে, সেটা প্রয়োজন বুঝে টিম ম্যানেজমেন্ট ঠিক করে। দলের সঙ্গে থেকেও এত দিন মাঠের বাইরে বসে থাকার অভিজ্ঞতা সর্বশেষ কবে হয়েছিল?সাকিব: এ রকম অভিজ্ঞতা হয়নি। আর আগে তো এ রকম জায়গায় খেলতে আসিনি। আন্তর্জাতিক ক্রিকেট আর এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এ রকম জায়গায় খেলছিও প্রথম, মাঠের বাইরেও থাকছি প্রথম। আপনি আছেন বলে এবার আইপিএল নিয়ে বাংলাদেশে বাড়তি আগ্রহ ছিল। আপনি না খেলায় সেই আগ্রহেও যেন ভাটা পড়ছে...সাকিব: কী করব বলুন? আমার তো কিছু করার নেই। দল প্রয়োজন মনে করলেই আমি আবার খেলব। দেশে বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়? তাঁরা কী বলেন?সাকিব: কথা হয় সবার সঙ্গেই। তবে তাদের সঙ্গে খেলা নিয়ে কথা হয় না। তারা কিছু জানতেও চায় না। তামিমের সঙ্গে তো বলতে গেলে প্রতিদিনই কথা হয়। আপনার মা এখন কেমন আছেন?সাকিব: আছেন ভালোই। না খেললে তো পুরো সময়টাই বলতে গেলে অবসরে কাটাচ্ছেন। শপিং-ঘোরাঘুরির বাইরে আর কী করেন?সাকিব: রুমেই থাকি বেশি। এতেই আমি অভ্যস্ত। বোরিং লাগে না। ইন্টারনেট আছে, টিভি আছে। সময় কেটে যায়। দেশে ফিরবেন কবে?সাকিব: কলকাতা নাইট রাইডার্সের টুর্নামেন্ট শেষ হলে। এখনো দুটি ম্যাচ আছে। এরপর যদি শেষ চারে থাকি...সব শেষ করেই ফিরব।