‘আমার খুবই ভয় লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের হার্ডলসে প্রায় এক দশক ধরে সেরা তিনি। ঢাকায় সর্বশেষ এসএ গেমসেও বাংলাদেশের পক্ষে অ্যাথলেটিকসে সেরা সাফল্য ছিল তাঁরই। ফটো ফিনিশিংয়ে ১০০ মিটার হার্ডলসে রুপা জিতেছিলেন সুমিতা রানী দাস। কিন্তু বাংলাদেশ গেমসের প্রস্তুতি নিয়ে খুবই হতাশ তিনি আপনি নাকি কয়েক দিন ধরে হার্ডলসই পেরোতে পারছেন না?সুমিতা রানী দাস: হ্যাঁ। সামনেই বাংলাদেশ গেমস। কী যে হবে! আমার খুবই ভয় লাগছে। কয়েক দিন আগে ১০টি হার্ডলসের নয়টিতেই বাধা পেয়েছি। এমন হলে গেমসে কী হবে, কে জানে! তাহলে তো প্রস্তুতিটা মনের মতো হলো না?সুমিতা: হবে কীভাবে, বলুন? গেমসের আগে হাতে মাত্র এক মাস সময় পেয়েছি। কী করা যাবে এই অল্প সময়ে? অনেক আগে থেকেই শুনে আসছি বাংলাদেশ গেমস আজ হবে, কাল হবে। শেষ পর্যন্ত যে এত তাড়াতাড়ি হয়েই যাবে, বুঝতে পারিনি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, বাংলাদেশ গেমস বোধ হয় আর হচ্ছে না। যাক, শেষ পর্যন্ত হচ্ছে ভেবে ভালোই লাগছে। আপনার ক্লাব বাংলাদেশ জেল থেকে কেমন সুযোগ-সুবিধা পাচ্ছেন?সুমিতা: আগে তো কিছুই ছিল না। আমাদের জেল দলে এ জন্য ভালো মানের অ্যাথলেট আসতেই চায় না। আজ (কাল) আইজি স্যারের সঙ্গে দেখা করেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন। তবে এবার জেল কর্তৃপক্ষ বেশ উদ্যোগী হয়েছে। দেখা যাক, এবার নতুন খেলোয়াড় আসে কি না। ঢাকায় এসএ গেমসে ফটো ফিনিশিংয়ে রুপা। সর্বশেষ বাংলাদেশ গেমসেও একইভাবে রুপা জিতেছিলেন। মনে পড়ে?সুমিতা: ওই ঘটনা ভুলি কী করে! ওই ঘটনার পর সারা রাত ঘুমুতেই পারিনি। দৌড় শেষ করে ভেবেছিলাম, আমিই সোনা পাচ্ছি। পরে শুনলাম, ফটো ফিনিশিংয়ে রুপা জিতেছি। খুবই খারাপ লেগেছিল। এবার কি প্রত্যাশা করছেন?সুমিতা: যদি এসএ গেমসের মতো দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ে থাকতাম, তাহলে ভালো টাইমিং হতো (সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় সোনা জেতেন ১৩.৯৮ সেকেন্ডে)। ট্রেনিংয়ের সে রকম সুবিধাই পাইনি। আর দেশের যে পরিস্থিতি এখন। আজ হরতাল, কাল হরতাল। মাঠেই ঠিকমতো যেতে পারি না। সব মিলিয়ে নিজেকে নিয়ে খুবই ভয়ে আছি। মেয়েদের অ্যাথলেটিকসে ঘুরেফিরে সেই কয়েকজনই। হার্ডলসে আপনি আর জেসমিন। স্প্রিন্টে নাজমুন নাহার (বিউটি) ও শামসুন্নাহার চুমকি...সুমিতা: আমাদের নিয়ে কেউ ভাবে না। গরিব দেশের গরিব অ্যাথলেট হলে যা হয় আর কি! এমন অবস্থা হলে কীভাবে নতুনেরা উঠে আসবে, বলুন!