‘আমার জীবন খোলা বই নয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। তাই বলে তাঁর জীবনটা খোলা বই নয় যে চাইলেই ভেতরের সবকিছু জানা যাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন শাহরুখ খান। স্বভাবসুলভ বুদ্ধির ঝিলিক ও রসিকতার জন্য বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। জনপ্রিয়তার সোপান ধরে এর মধ্যে ‘জনতার অভিনেতা’য় পরিণত হয়েছেন তিনি। চলচ্চিত্রে একে একে তাঁর কেটে গেছে ২৩টি বছর। দিন দিন শাহরুখের ভক্ত যত বাড়ছে, তেমনি তাঁর হাঁড়ির খবর জানতে কৌতূহলীর সংখ্যাও বাড়ছে। কিন্তু শাহরুখ বলেন, ‘লোকজন যেমনটি ভাবে, আমার জীবন তো আর সে রকম খোলা বই নয়। আমি যখন সবার সামনে আসি, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সঙ্গে এর সম্পর্ক থাকে। আমি আসলে শিশুদের, বাড়ির মেয়েদের, এমনকি পরিবারের সবাইকে আনন্দ দিতে চাই।’ ওয়েবসাইট।