‘আমার দেশ’ পত্রিকার প্রকাশনা বন্ধের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া।আবেদনের ওপর কিছু সময় শুনানি হয়। আজ আবার শুনানি হতে পারে। আদালতে আবেদনকারীর পক্ষে এ কে এম শফিউদ্দিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।