‘আমার প্রিয় মাতৃভূমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড্ডিসাড় এক ভিখারির সামনে দশাসই ভুঁড়িওয়ালা এক লোক। তার হাতে একটি ধাতব মুদ্রা। সেদিকেই অসহায়ভাবে তাকিয়ে আছে ভিখারি। অতিকায় ফণা তোলা এক সাপের কুণ্ডলীর ভেতর আটকে পড়েছে নদীমাতৃক বাংলা। ওদিকে পুলিশের হাতে বেধড়ক মার খাচ্ছে সাধারণ মানুষ আর রাজাকারের গলায় চড়ানো হচ্ছে ফুলের মালা!এভাবেই দেশের সাম্প্রতিক অবস্থা উঠে এসেছে শিল্পী আবু সেলিমের ব্যঙ্গচিত্রে। দেশের বিভিন্ন অসংগতির কথা তিনি ফুটিয়ে তুলেছেন ব্যঙ্গচিত্রগুলোতে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার জুম গ্যালারিতে ‘আমার প্রিয় মাতৃভূমি ২’ শিরোনামে শুরু হয়েছে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনী। দেশের সাম্প্রতিক অস্থিরতা, দুর্নীতি, সন্ত্রাস, রাজাকারদের অপতৎপরতার চিত্র উঠে এসেছে এই প্রদর্শনীতে। মোট ২৬টি ব্যঙ্গচিত্র রয়েছে প্রদর্শনীতে।গতকাল বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন প্রমুখ। শিল্পী আবু সেলিমের জন্ম কুষ্টিয়া জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শিল্পশিক্ষা শেষ করে কাজ করছেন মূলত শিশুদের চিত্রকলা শিক্ষা নিয়ে। পাশাপাশি নিজেও স্বাধীনভাবে চিত্রকলার চর্চা করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনী।গ্রাম থিয়েটার ফেডারেশনের অভ্যুত্থানচেষ্টার নিন্দাবাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের বেগম রোকেয়া অঞ্চলের সম্মেলন গতকাল বুধবার গাইবান্ধা জেলার দরিয়াপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বাংলাদেশে সম্প্রতি সামরিক অভ্যুত্থান ঘটানোর অপচেষ্টাকারীদের প্রতি নিন্দা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে, এটাই সবার প্রত্যাশা। তাঁরা সব রকম সামরিক-বেসামরিক অবৈধ ক্ষমতা দখলের পাঁয়তারা এবং ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ঘোষণা করেন।এ ছাড়া সম্মেলনে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।সম্মেলনে বক্তারা সুশাসন প্রতিষ্ঠা এবং স্বাধীনতা সমুন্নত রাখার লক্ষ্যে বিজাতীয় সংস্কৃতি প্রতিরোধ করা এবং দেশজ সংস্কৃতিচর্চা ও প্রসারে গ্রাম থিয়েটারকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি বিশিষ্ট নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক নাট্যজন হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান, কাজী সাঈদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবদুল হান্নান, রংপুর বিভাগীয় সমন্বয়কারী মনোয়ারুল করিমসহ অন্য নেতারা।সম্মেলনে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া অঞ্চলের সমন্বয়কারী জুলফিকার রহমান। উন্মুক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান। সম্মেলনে লোকনাট্য, সংগীত এবং নৃত্য পরিবেশন করা হয়। তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে হাজারো মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।আইসিডিবি পদক পেল এটিএন বাংলাস্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা আইসিডিবির (ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিং) ২০১১ সালের বিশেষ পদক পেয়েছে। গণমাধ্যম ও তারুণ্যের বিকাশে অনবদ্য অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে ইউনিসেফ। গতকাল ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকল ভিলেনিভ আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের হাতে এই আন্তর্জাতিক সম্মাননা তুলে দেন। এ উপলক্ষে ঢাকার বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খানের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী প্রমুখ। উল্লেখ্য, ২০১১ সালে এটিএন বাংলার ডকু ড্রামা ‘বৈষম্য পেরিয়ে’ রিজিওনাল অ্যাওয়ার্ড লাভ করে। এর পরিপ্রেক্ষিতে ইউনিসেফ এটিএন বাংলাকে এই বিশেষ সম্মাননা প্রদান করে। এ ছাড়া ২০০৪ সালে ‘অ্যামি অ্যাওয়ার্ড’ এবং ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে রিজিওনাল অ্যাওয়ার্ড অর্জন করে।শিল্পকলায় ‘গম্ভীরতর তান’বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ভালো মানের অনুষ্ঠান উপস্থাপনে সংগঠনগুলোকে সহযোগিতা দান এবং শ্রোতা-দর্শকদের দর্শনীর বিনিময়ে গান শোনার আগ্রহ তৈরির লক্ষ্যে নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান আয়োজন করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘গীতিসত্র’ পরিবেশন করবে রবীন্দ্রনাথের রাগপ্রধান গান নিয়ে ‘গম্ভীরতর তান’ শীর্ষক সংগীতানুষ্ঠান। সংগীত ব্যক্তিত্ব ওয়াহিদুল হক স্মরণে নিবেদিত এ অনুষ্ঠানে মিতা হক, পার্থ তানভীর নভেদ, লাইসা আহমেদসহ প্রায় ৩০ জন শিল্পী অংশ নেবেন। এর গ্রন্থনা ও পরিচালনা করেছেন শিল্পী সঞ্জয় রায়। এই আয়োজনের টিকিটের শুভেচ্ছামূল্য ধরা হয়েছে ৫০ ও ৩০ টাকা।