‘আমার ফোন নাম্বার ছাপিয়ে দেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ানডে দলে একসময় অপরিহার্য ছিলেন, অথচ বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দলেও নেই আফতাব আহমেদ। হতাশা তো আছেই, বাদ দেওয়ার যে কারণ দেখানো হয়েছে, তাতে ক্ষোভও কেমন আছেন?আফতাব আহমেদ: ভালো। আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন! বিশ্বকাপের ৩০ জনের দলেও নেই। তার পরও ভালো থাকেন কীভাবে?আফতাব: ওইটা নিয়ে তো মন খারাপ আছেই। আমি ভেবেছিলাম, প্রিমিয়ার লিগের অর্ধেকটা অন্তত দেখা হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তো কিছু প্রমাণ করার সুযোগই পেলাম না। ৩০ জনেও নাম না দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন?আফতাব: তার চেয়েও অবাক হয়েছি যে কারণটা দেখানো হয়েছে, সেটিতে। একটু আগেই প্রথম আলোতে পড়লাম, আমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পড়ে খুব মেজাজ খারাপ হলো। নেওয়ার ইচ্ছা না থাকলে না নিক, এসব বলার মানে কী? আমার দুইটাই নাম্বার—গ্রামীণ আর ওয়ারিদ, খুঁজে না পাওয়ার কী আছে? আপনি তো ফোন করে ঠিকই পেলেন, সব সাংবাদিকই পায়। আপনি নাকি কোন টিমে ডাক পেয়েও খেলেননি...আফতাব: আমার একটা ব্যক্তিগত সমস্যার কারণে ‘এ’ টিমে খেলতে পারিনি। মানুষের তো ব্যক্তিগত-পারিবারিক সমস্যা থাকতেই পারে, তাই না? আমি সেটি বোর্ডকে ইনফর্মও করেছিলাম। সেটা যদি বাদ পড়ার কারণ হয়ে থাকে, কী আর বলব! কাকে ইনফর্ম করেছিলেন?আফতাব: আমার বাসার পাশের একটা সাইবার ক্যাফে থেকে বিসিবিতে ই-মেইলে ইনফর্ম করেছি। আপনাকে ফোনে পাওয়া যায় না, এই কথাটা কিন্তু সাংবাদিক মহলেও চালু আছে। আপনার সম্পর্কে সবার এমন ধারণা হলো কেন?আফতাব: হয়তো আগের কথাই সবাই ধরে বসে আছে। এটা সত্যি, আগে ন্যাশনাল টিমে খেলার সময় আমি প্রায়ই নাম্বার চেঞ্জ করতাম। কারণ, এমনও হয়েছে, হয়তো রাত দুইটার সময় এক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন, কী করেন? রাত দুইটার সময় আমি কী করতে পারি, বলেন! তবে দুই বছর ধরে আমি ওই দুইটা নাম্বারই ইউজ করি। এখন তো মনে হচ্ছে আপনাকে বলি, আমার নাম্বার দুইটা বড় করে পেপারে ছাপিয়ে দেন... দেশের মাটিতে বিশ্বকাপে দর্শক হয়ে থাকাটা নিশ্চয়ই খুব কষ্ট দেবে...আফতাব: এখনই তো কষ্ট লাগছে। বিশ্বকাপ হলো বিশ্বকাপ, তার ওপর নিজের দেশে, চট্টগ্রামেও খেলা হবে...আর আমি খেলতে পারছি না। তবে বাদ পড়ার কারণটা শুনে আরও বেশি খারাপ লেগেছে। আরেকবারও এ রকম বলা হয়েছে, আমি নাকি কোনো যোগাযোগ রাখিনি। আরে, আমি যখন ন্যাশনাল টিমে থাকি না, তখন কি আমি বোর্ডে ৯টা-৫টা অফিস করব? হঠাৎ আমাকে দরকার হতে পারে ভেবে বোর্ডের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব? নির্বাচকেরা তো উল্টো বলতে পারেন, আইসিএল প্রত্যাগত খেলোয়াড়দের মধ্যে আপনাকেই প্রথম সুযোগ দেওয়া হয়েছিল। আপনি তা কাজে লাগাতে পারেননি...আফতাব: সেটা ঠিক। আসলে আইসিএল খেলার পর প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ছিলাম। এরপর প্রিমিয়ার লিগে ভালো করেই দলে ঢুকে গেলাম। এখন মনে হয় আরও কিছুদিন খেলে চান্স পেলেই ভালো হতো, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বোধ হয় পুরোপুরি রেডি ছিলাম না। তবে এর পর থেকে আমি অনেক কষ্ট করছি। ৩০ জনে থাকব আশা করেছিলাম। আমার সঙ্গে বা আগে-পরে খেলেছে, এমন সবাই তো আছে দলে। আপনাকে নিয়ে তো সবার মনে একটা ভয় কাজ করে, যেকোনো দিন খেলা-টেলা ছেড়ে দিতে পারেন। সে রকম চিন্তাভাবনা আছে নাকি?আফতাব: আরে না, কী যে বলেন! ক্রিকেট ছাড়া আমার অন্য কিছু নাই। আমি তো চাকরি বা ব্যবসা করি না। আমাকে খেলে যেতেই হবে। বিশ্বকাপের ৩০ জনেও না থাকাটা আমার জিদ আরও বাড়িয়ে দিয়েছে। আবার বাংলাদেশ দলে ফেরার স্বপ্নটা তা হলে বিসর্জন দিয়ে ফেলেননি?আফতাব: না, না...দেখেন না ডিকেন্স ভাই কত বছর পর আবার ফিরল, আর আমি তো চার মাস আগেই বাংলাদেশ দলে খেলেছি। ভালো খেলেই আবার ফিরব ইনশাল্লাহ।