‘আমারও হয়তো দোষ আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচ খেলে তিনটিতেই আছে ৪৩, ৮১ ও ৪২ রানের ইনিংস। টি-টোয়েন্টি পারফরম্যান্স তাঁর খুব খারাপ বলা যাবে না। অথচ নাজিমউদ্দিন নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেও! চোটের কারণেই যেহেতু বাদ, ব্যাপারটাকে দুর্ভাগ্য হিসেবেই নিচ্ছেন এই ওপেনার টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলেও সুযোগ হয়নি আপনার। কেমন লেগেছে খবরটা শুনে?নাজিমউদ্দিন: এটা তো খারাপ লাগার মতোই খবর। আশা ছিল মূল দলে সুযোগ না পাই অন্তত প্রাথমিক দলে থাকব। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। হয়তো ইনজুরির কারণেই বাদ পড়লাম। এটাই একমাত্র সান্ত্বনা। নির্বাচক কমিটি থেকেও তাই বলা হয়েছে। কিন্তু সেটা হলে তো আপনারও আগে থেকেই জানার কথা যে দলে থাকছেন না?নাজিমউদ্দিন: না, আমি জানতাম না। আজ (গতকাল) সকালে প্রথম আলো পড়ে প্রথম জানলাম আমি দলে নেই। আমার বাঁ হাঁটুতে ইনজুরি আছে, এটা ঠিক। তবে আশা ছিল ৩০ জনের দলে থেকে হয়তো অনুশীলনের সুযোগ পাব। ইনজুরি থাকলে সেটা পরে দেখা যেত। চোটটা পেলেন কীভাবে?নাজিমউদ্দিন: কিছুদিন আগে চট্টগ্রামে অনুশীলনের সময় প্রথম ব্যথা পাই হাঁটুতে। এরপর সুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু ‘এ’ দলের অনুশীলন ক্যাম্পে গিয়ে আবারও ব্যথা পাই। এমআরআই রিপোর্ট দেখে চোটটা গুরুতর বলেছেন চিকিৎসকেরা। এখন কী অবস্থা হাঁটুর?নাজিমউদ্দিন: বিসিবির ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে। তবে এখন ব্যথা কম। আমি তাই আরেকটু সময় নিয়ে দেখছি কী অবস্থা দাঁড়ায়। তা ছাড়া জাতীয় দলের ফিজিও এখন দেশের বাইরে। ওনার মতামতও নিতে হবে। টি-টোয়েন্টিতে আপনার পারফরম্যান্স খারাপ নয়। অথচ টি-টোয়েন্টির ভরা মৌসুমে আপনি দলের বাইরে...নাজিমউদ্দিন: কিছু করার নেই। টি-টোয়েন্টি ক্রিকেট আমি খুবই উপভোগ করি। কিন্তু ভাগ্য খারাপ। আর জাতীয় দলে থাকা আর জাতীয় দলের বাইরে থাকা পুরো আলাদা ব্যাপার। তবে আমারও হয়তো দোষ আছে। যদি আরেকটু ভালো খেলতাম, ফিট থাকতাম, তাহলে হয়তো আমি থাকতাম দলে। মাঝখানে তো টেস্ট, ওয়ানডেতে ফিরেছিলেন...নাজিমউদ্দিন: অনেক দিন পর টেস্ট, ওয়ানডেতে ফিরেই আবার বাইরে চলে এলাম। বাদ পড়া সব সময়ই কষ্টের। এখন আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। নতুন করে পারফর্ম করে দলে ফিরতে হবে। ‘এ’ দল ভারতে যাবে। সেখানে থাকার ব্যাপারেও কি আশাবাদী ছিলেন?নাজিমউদ্দিন: হ্যাঁ, ওটাই আমার মূল টার্গেট ছিল। এমনিতে তো আমরা জাতীয় লিগ ছাড়া চার দিনের ম্যাচ খেলার সুযোগ খুব একটা পাই না। ভেবেছিলাম, ভারতে গিয়ে যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবকিছুরই বাইরে চলে গেলাম। এখন তো আর কোনো খেলা নেই। পুনর্বাসন-প্রক্রিয়াই চালাবেন নিশ্চয়ই...নাজিমউদ্দিন: যত দ্রুত সম্ভব ইনজুরি কাটিয়ে উঠতে চাই। জিম করছি, পুনর্বাসন চলছে। সামনে জাতীয় ক্রিকেট আছে। তার আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে চাই।