‘আমি আরও কম সুবিধা পাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হয়েছে আবদুল্লাহ আল সাইফ। টানা নয় ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় কাল একটু বেশিই উচ্ছ্বসিত মনে হলো দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। ভীষণ খুশি নিশ্চয়ই?আবদুল্লাহ আল সাইফ: খুবই ভালো লাগছে। আসলে এই আনন্দ বলে বোঝাতে পারব না। তুমি তো এর আগে সাব-জুনিয়রেও টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিলে?সাইফ: সাব-জুনিয়রের প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলাম চার বছর আগে। পরেরবার ২০০৮-এ চ্যাম্পিয়ন হই। এবার জুনিয়রের শিরোপা ধরে রাখার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলে?সাইফ: আমি সব সময়ই আত্মবিশ্বাসী ছিলাম, এবারও চ্যাম্পিয়ন হব। আর যখন সিয়াম, সাগরদের মতো ভালো খেলোয়াড়দের হারালাম, তখন মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম, এবারও আমিই চ্যাম্পিয়ন হচ্ছি। কিন্তু কাল শেষ রাউন্ডে তো একসময় ফাহাদের সঙ্গে হেরেই যাচ্ছিলে?সাইফ: আসলে হারজিত তো খেলারই অংশ। শেষ পর্যন্ত কিন্তু আমিই জিতেছি। ও একসময় খুবই ভালো অবস্থানে ছিল। আমার মন্ত্রী হারাতে হয়েছিল। তার পরও আমি খেলায় ফিরে এসেছি এবং জিতেছি। তোমার বাবা ফেডারেশন সাধারণ সম্পাদক (মোকাদ্দেস হোসাইন)। এ জন্য অন্যদের চেয়ে কখনো কি বাড়তি সুযোগ-সুবিধা পাচ্ছ বলে মনে হয়?সাইফ: এটা একদমই ভুল কথা। বরং আমি আরও কম সুবিধা পাই। কখনো আমাকে বাইরে পাঠাতে হলে বারবার চিন্তাভাবনা করেন বাবা। এই যেমন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কায় যাওয়ার সুযোগ ছিল গত জুনে। কিন্তু সেখানে যেতে পারলাম না। যদি কখনো তোমার বাবা এই ফেডারেশনের দায়িত্ব থেকে সরে যান, তাহলে সুযোগ-সুবিধা পাবে না, এমন কোনো ভয় কি কাজ করে?সাইফ: না। আমার মধ্যে সেই ভয় একদমই নেই। বাবা কী করছেন, কী করলেন সেটা বড়দের ব্যাপার, কমিটির ব্যাপার। আমি আমার যোগ্যতাবলেই দাবায় টিকে থাকব। দাবা অঙ্গনে গুঞ্জন, তোমাকে চ্যাম্পিয়ন করতে আগামী মাসের স্কুল দাবার সময় এগিয়ে আনা হচ্ছে?সাইফ: আমি এসব কিছু জানি না। তবে এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। আমাদের সঙ্গে যারা খেলছে তাদের অনেকেই এবার এসএসসি পরীক্ষা দেবে। সামনেই আমাদের টেস্ট পরীক্ষা, তাই খেলা এগিয়ে আনলে আমাদেরই ভালো হবে। পরীক্ষার মধ্যে খেলা থাকলে ঝামেলা। তুমি প্রতিদিন কত ঘণ্টা অনুশীলন করো?সাইফ: আমি এখন প্রায় তিন থেকে চার ঘণ্টা অনুশীলন করি। কখনো দাবা বোর্ডে, কখনো ইন্টারনেটে, আবার বই পড়ে, ল্যাপটপেও অনুশীলন করি। পড়াশোনা আর দাবা খেলার সময়টা মেলাও কীভাবে?সাইফ: পড়াশোনায় একটু ক্ষতি তো হয়ই। তবে দাবা যেহেতু আমার কাছে নেশার মতো, রক্তে ঢুকে গেছে, তাই এই ক্ষতিটা মেনে নিয়েছি। সবে তো শুরু করলে ক্যারিয়ার। নিজেকে কোথায় দেখতে চাও?সাইফ: আমার বর্তমান রেটিং ২০৮৬। আপাতত প্রধান লক্ষ্য এফএম (ফিদে মাস্টার) হওয়া। আর নিজেকে আমি গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখতে চাই। দাবায় কোনো আইডল আছে তোমার?সাইফ: দেশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলা খুব ভালো লাগে। দেশের বাইরে অবশ্য সেভাবে কারোর খেলা ফলো করি না।