‘আমি খুব ভালো গাইতে পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে বিদেশিরা একের পর এক হ্যাটট্রিক করছেন। কাল যেমন যোগ হলেন মোহামেডানের সানডে সিজোবা। চার ম্যাচে ৬ গোল করে দারুণ খুশি ২৭ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বললেন বাংলাদেশের ফুটবল ও নিজের ক্যারিয়ার নিয়ে আপনার হ্যাটট্রিকে দল জিতল বলে নিশ্চয়ই একটু বেশি খুশি?সানডে সিজোবা: হ্যাঁ। খুবই ভালো লাগছে। ভালো লাগছে এখানে প্রথম হ্যাটট্রিক পেয়েছি বলে। দল জেতায় তো আনন্দ হচ্ছেই, তবে আমি নিজেকে নিয়েই বেশি ভাবছি। নিজেকে নিয়ে কেন?সানডে: নিজের ক্যারিয়ার নিয়ে আমি বেশিই ভাবি। এখানে যত বেশি গোল করতে পারব, ততই তা আমার ক্যারিয়ারের জন্য ভালো। এখানে ভালো খেললে দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ পেলেও পেতে পারি। ওই স্বপ্নই দেখি আমি। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে...সানডে: এখানে এসেই বুঝেছি মোহামেডান অনেক বড় ক্লাব। স্থানীয় খেলোয়াড়েরা অবশ্য শুরু থেকেই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। ওরা আমাকে ভালো সমর্থন দেয়। ওদের সমর্থনেই আমি গোল পাচ্ছি। ক্লাব কর্মকর্তারাও খুব সহযোগিতাপূর্ণ মনোভাব দেখায়। খোঁজখবর নেয়। স্বাধীনতা কাপে তো সেভাবে খেলতে পারেননি...সানডে: ওই টুর্নামেন্টে মাত্রই একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। মোহামেডান তো পরে বাদই পড়ে গেল। লিগে হ্যাটট্রিকের তালিকায় মাত্র একজন বাংলাদেশি। বাংলাদেশের স্ট্রাইকারদের গোল না পাওয়ার কারণ কী?সানডে: হয়তো ওদের শারীরিক সামর্থ্য ততটা নেই। বিদেশিদের চেয়ে অনেকের স্কিলও কম। এ কারণে গোল কম পাচ্ছে। আর একটা ব্যাপার, আমার কথা ধরুন, আমি একজন স্ট্রাইকার। গোলের জন্য স্থানীয় খেলোয়াড়দের ভালোই সহযোগিতা পাই। অন্য দলের অনেকেই হয়তো ঠিকমতো সেই সুযোগ পায় না। কিন্তু আপনার সঙ্গী আনোয়ার তো অনেক মিস করলেন ম্যাচে...সানডে: এটাকে মিস বলব না। এটা খেলার অংশ। আর মিস করতে করতেই তো গোল হবে একসময়। লিগে মোহামেডান এখন পাঁচে। মৌসুম শেষে কোথায় দেখতে চান...সানডে: অবশ্যই ভালো একটা পর্যায়ে দেখতে চাই দলকে। আমার সর্বোচ্চ চেষ্টা করব দলকে সাহায্য করতে। বাকিটা সৃষ্টিকর্তা জানেন। দেখা যাক, কতদূর যেতে পারি। ঢাকা শহর কেমন লাগছে?সানডে: আমি এই প্রথম খেলতে এলাম এখানে। এখনো সেভাবে শহর ঘুরে দেখা হয়নি। তবে এখানে গরম বেশি। আমি অবশ্য এই পরিবেশ মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঢাকায় বিশেষ কোনো খাবার মনে ধরেছে...সানডে: আমি এখানে রাইসেই (ভাত) অভ্যস্ত হয়ে পড়েছি। ভালো না লাগলে ফল-টল কিনে খাই। খাবার নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই। নাইজেরিয়ায় কোন শহরে বাড়ি?সানডে: ল্যাগোসে। সেখানেই বেড়ে উঠেছি। বাংলাদেশের বাইরে এর আগে আর কোন কোন দেশে খেলেছেন?সানডে: না, শুধু নাইজেরিয়াতেই খেলেছি। এই প্রথম দেশের বাইরে খেলতে এলাম। এ জন্য বাবা-মা আর বন্ধুদের খুব মিস করি। তবে টেলিফোনে নিয়মিত কথা হয় ওদের সঙ্গে। পরিবারের আর কেউ খেলাধুলার সঙ্গে আছে?সানডে: না। আমাদের পরিবারে আমি একাই ফুটবল খেলি। আমার অন্য ভাইদের কেউ খেলাধুলায় নেই। এখানে খেলা না থাকলে কী করেন?সানডে: ক্লাবেই সময় কাটাই। আমি অবশ্য কোথাও তেমন ঘুরতে যাই না। গান শুনি, নামাজ পড়ি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। গান গাই। আমি কিন্তু খুব ভালো গাইতে পারি (হাসি...)।