‘আমি খুবই রোমাঞ্চিত’
বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে অধিনায়কত্ব করতে হয়েছে। নইলে বিদেশি কোনো দলের বিপক্ষে অধিনায়কত্বের অভিজ্ঞতা হবে এবারই প্রথম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক রকিবুল হাসান তাই ভীষণই রোমাঞ্চিত প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবি একাদশের অধিনায়কত্ব করবেন। কীভাবে দেখছেন এই দায়িত্বটাকে?রকিবুল হাসান: আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে নেতৃত্ব দেব—আমি খুবই রোমাঞ্চিত। কোনো পর্যায়েই কি এর আগে কোনো বিদেশি দলের বিপক্ষে অধিনায়কত্ব করেছেন?রকিবুল: না, এ রকম দলের বিপক্ষে করিনি। তবে বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করেছি। এ ছাড়া জাতীয় লিগে মাঝেমধ্যে বরিশাল দলের দায়িত্ব পালন করেছি। প্রিমিয়ার লিগে কলাবাগানের অধিনায়কত্ব করেছি। অধিনায়কত্বটা আমার জন্য নতুন কিছু নয়। অধিনায়ক হিসেবে এই ম্যাচের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে?রকিবুল: আমাকে মাত্র একটা ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে। এক ম্যাচের জন্য আর কী পরিকল্পনা করব? পরিকল্পনা করেও কিছু করতে পারব না।্রতার পরও আমার মূল কাজ থাকবে যারা মাঠে খেলতে নামবে তাদের আত্মবিশ্বাস বাড়ানো। আমার কাজ হবে তাদের ম্যাচটা উপভোগ করানো। তাদের ভালো খেলার জন্য উৎসাহ দেওয়া। বাংলাদেশে আসার পর প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে কী লক্ষ্য থাকবে আপনার দলের?রকিবুল: ভালো ক্রিকেট খেলতে হবে, যাতে অস্ট্রেলিয়া বুঝতে পারে আমাদের ক্রিকেটের উন্নতি হয়েছে। চেষ্টা করব তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলার।্রফলাফল নিয়ে আগে চিন্তা করব না, এটা আসবে খেলার পরে। ভালো ক্রিকেট খেলতে পারলেই আমরা সন্তুষ্ট হব। আর ভালো ক্রিকেট খেললে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সকে কীভাবে দেখেন?রকিবুল: বিশ্বকাপ আমাদের জন্য মোটামুটি ভালোই ছিল। দুটি দিন একটু খারাপ হয়ে গেছে। কম রান করে ফেলেছি। এ জন্য জিনিসটা অন্য রকম দেখাচ্ছে। নইলে ইংল্যান্ডের বিপক্ষে আমরা একটা বড় ম্যাচ জিতেছি। বাকি ম্যাচগুলোও ভালোভাবে জিতেছি। যে দুটি ম্যাচে অল্প রানে অলআউট হয়েছি এই দুটি ম্যাচে যদি আমরা ২০০ করে রান করলেও হতো। ক্রিকেটে এ রকম হয়। এটা নিয়ে আর চিন্তা না করাই ভালো। আমরা চাইছি, আলোচনার জন্য নতুন করে ভালো কিছু করতে। বিশ্বকাপে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী ছিল?রকিবুল: আমি আগেও বলেছি, আমি সব সময় নিজের সেরাটাকে অতিক্রম করার চেষ্টা করি। বিশ্বকাপেও এই লক্ষ্যই ছিল। সেদিক দিয়ে কতটা সফল বা ব্যর্থ?রকিবুল: একজন ব্যাটসম্যান হিসেবে আমি আরও অনেক ভালো খেলতে পারি। চার ম্যাচ খেলে তিনটায় আমি ছয় নম্বরে ব্যাট করেছি। এই পজিশনে আমি সচরাচর খেলি না। এদিক থেকে বলব, খারাপ হয়নি। ছয় নম্বরে নেমে ২৩-২৪ রানের গড় খারাপ না। আবার খুব ভালোও না। বিশ্বকাপে ব্যাটিং-অর্ডার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হলো। হয়তো বা এই সিরিজেও হবে। কোচ কি বলেছেন আপনি কত নম্বরে ব্যাট করবেন?রকিবুল: সম্ভবত চার নম্বরে। আপনিও তো নিশ্চয়ই এই জায়গায় ব্যাট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন...রকিবুল: অবশ্যই...অবশ্যই। চার নম্বরেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আত্মবিশ্বাসী থাকি। এই জায়গাটায় আমার অনেক অর্জন আছে। তবে কত নম্বরে খেলব, একজন ব্যাটসম্যান হিসেবে আমি সেটা বলতে পারি না। এটা কোচ, অধিনায়ক বা ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। দলের প্রয়োজনে আমি যেকোনো জায়গায়ই খেলার জন্য প্রস্তুত থাকি। আমার ওপর ভরসা থাকে বলেই তো আমাকে নিয়ে দল এই চিন্তাভাবনাটা করে। এটা আমার খুব ভালো লাগে। অস্ট্রেলিয়া সিরিজে কি ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?রকিবুল: ব্যক্তিগতভাবে সেভাবে কোনো পরিকল্পনা আমি করি না। আমার সব সময়ই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলা।