‘আমি চুরি করিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্টে লন্ডনে ভয়াবহ দাঙ্গায় চুরি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে দেশটির একজন কোটিপতির মেয়ে লরা জনসনের বিরুদ্ধে। ১৯ বছর বয়সী ওই তরুণী গতকাল আদালতে বলেছেন, ‘আমি চুরি করিনি। আমাকে ভয় দেখিয়ে গাড়ি চালাতে বাধ্য করেছিল লুটপাটে জড়িতরা।’লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিউস্টিড উড স্কুলের ছাত্রী লরার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পাঁচ হাজার পাউন্ড মূল্যের ইলেকট্রনিক সামগ্রী চুরি করে পালাচ্ছিলেন তিনি। মোট অভিযোগ আটটি। এর মধ্যে পাঁচটি অভিযোগ মালামাল চুরির। তিনটি চোরাই পণ্য বহনের অভিযোগ। তাঁর গাড়ি থেকেই চোরাই ওই পণ্যগুলো জব্দ করা হয়।লরা গতকাল ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজিরা দেন। সঙ্গে ছিলেন তাঁর মা-বাবা। একই আদালতে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত আরও দুই আসামিকে হাজির করা হয়। তারা হলো ১৮ বছর বয়সী আলেকজেন্ডার এলিয়ট জোয়াহিল এবং ১৭ বছরের এক কিশোর।ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে লরার বিরুদ্ধে বিচারকাজ শুরু হবে। তখনই আবার তাঁকে আদালতে হাজির হতে হবে।