‘আমি টক শোতেও নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে, সর্বশেষ ওয়ানডে ওই বছরেরই নভেম্বরে। এর পর থেকে পারফরম্যান্স দিয়ে ‘এ’ দলের নিয়মিত মুখ হয়ে থাকলেও জাতীয় দলে আর জায়গা হয়নি এনামুল হক জুনিয়রের। তবে আরও একবার ‘এ’ দলে সুযোগ পেয়ে এই বাঁহাতি স্পিনার জানালেন, তিনি আশা ছাড়েননি এ’ দলে নিয়মিত খেললেও দুই বছর ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ক্রিকেটার হিসেবে নিজের ওপর কতটুকু সন্তুষ্ট?এনামুল হক জুনিয়র: সন্তুষ্ট না। আমার লক্ষ্য ‘এ’ দলে খেলা নয়। আমি কখনো ‘এ’ দলে খেলতে চাই না। ‘এ’ দল আমার জন্য এমন একটা জায়গা যেখানে ভালো খেললে কোনো পুরস্কার নেই, কিন্তু খারাপ খেললে প্রশ্ন ওঠে। ভালো খেলেও যখন পুরস্কার পাচ্ছেন না, খেলার উৎসাহটা আসছে কোত্থেকে?এনামুল: খেলাটা ক্রিকেট—এটাই উৎসাহের একমাত্র কারণ। আমি পেশাদার ক্রিকেটার। ক্রিকেট আমাকে খেলতেই হবে। এ মুহূর্তে দেশে অন্য কোনো খেলা নেই। ঘরোয়া ক্রিকেটও নেই। কাজেই সুযোগ যখন আছে ‘এ’ দলে অবশ্যই খেলব। এটা নিয়ে আফসোস নেই। ক্রিকেটার হিসেবে নিজের ভবিষ্যৎ কেমন মনে হচ্ছে?এনামুল: নির্বাচকদের দৃষ্টিতে এখনো আছি বলেই তো ‘এ’ দলে সুযোগ পাচ্ছি। নইলে তা-ও পেতাম না। আর যেখানেই খেলছি, আমি পারফর্ম করছি। বিপিএল, ভারত সফর, জাতীয় লিগ—সব জায়গায় ভালো খেলেছি। আমাকে তাই ‘এ’ দলে রাখতেই হবে। আশা করি, ভবিষ্যতে জাতীয় দলেও রাখা হবে। আমি আশা ছাড়ছি না। নির্বাচকদের সঙ্গে কথাবার্তা হয় জাতীয় দলে আসার ব্যাপারে?এনামুল: তেমন একটা না। গত কদিন তো কারও সঙ্গে দেখাও হয়নি। তবে ওনাদের দিক থেকে বার্তা হলো, পারফর্ম করে যাও। আমিও তাই করে যাচ্ছি। আমি যে রকম দলে আসার সুযোগ খুঁজছি, হয়তো তাঁরাও আমার জন্য দলে জায়গা খুঁজছেন। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজে বিশেষ কোনো লক্ষ্য?এনামুল: তিনটা চার দিনের ম্যাচে ১৮ উইকেট নিয়ে ভারতে খেলে আসা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেট নিয়েছি। এখানেও চাই সবচেয়ে বেশি উইকেট পেতে। সে সঙ্গে সবগুলো ম্যাচ খেলে দলের জন্য কিছু করতে চাই। ১৪টি টেস্ট খেলার পাশাপাশি এখন পর্যন্ত ১০টা ওয়ানডেও খেলেছেন। কিন্তু সব ওয়ানডেই জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডেতে অন্য দলগুলো কেমন, সেটা তো দেখাই হলো না আপনার!এনামুল: নিজের ওপরই রাগ হয় আমার। কী ক্রিকেট খেললাম এত দিন! তবে এটাও ঠিক, ওয়ানডে নিয়ে আমি কখনো সিরিয়াসলি চিন্তা করিনি। এখনো টেস্ট খেলার ইচ্ছাই বেশি। দুই বছর ধরে ৪১ উইকেট নিয়ে বসে আছি, অথচ আমার লক্ষ্য ৫০ উইকেট পাওয়া। সুযোগ পেলে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলব। সব ধরনের ক্রিকেট খেলার সামর্থ্য আছে আশা করি। টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। আফসোস হয় না? এখনো তো একটাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি আপনি...এনামুল: সবচেয়ে খারাপ লাগে টক শো শুনলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে, আমি টক শোতেও নেই! কেউ আমার কথা বলে না। অথচ আমি কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে খারাপ খেলিনি। কী আর করা, বাস্তবতা মেনে নিচ্ছি। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে কতটা আশাবাদী?এনামুল: এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী পাকিস্তান। তাদের চেয়ে অনেক পিছিয়ে আছি আমরা। নিউজিল্যান্ডকে হারানোও কঠিন হবে, তবে ভালো খেললে সম্ভব। অন্তত পাকিস্তানের চেয়ে তাদের বিপক্ষেই আমাদের জয়ের সম্ভাবনা বেশি।