‘আমি নারী! আমি বাঁচতে চাই!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক আনিসুল হককে ধন্যবাদ জানাতে চাই তাঁর ‘আসুন লড়াই করি এবং বাঁচি’ কলামটি লেখার জন্য।আমি নারী! আমি মা! আমি বোন! আমি সন্তান! আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ। আমি একজন নারী, তাই প্রত্যেক নারীর অব্যক্ত কথাগুলোই বুঝতে পারি। একসময় আমিও স্কুল-কলেজে গেছি, আমিও ইভ টিজিংয়ের শিকার হয়েছি বহুবার। প্রত্যেক নারীর জীবনের সঙ্গেই বুঝি এই ইভ টিজিং জড়িত। আমরা প্রতিবাদ করতে শিখিনি, কিন্তু আজকের কিশোরীরা প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করছে। ভালো লাগে পত্রিকায় এসব ছবি দেখতে।একটা বয়স ছিল, যখন আমার জীবনেও এ রকম হয়েছে। কারও দৃষ্টি, কারও মন্তব্য, কারও হাসি কিশোরীমনে এমনভাবে আঘাত করত যে আর বাঁচতেও ইচ্ছা করত না। আগে মনে হতো, কেবল আমার বেলায় বুঝি এ রকম। আসলে প্রত্যেক মেয়েই এই ইভ টিজিংয়ের শিকার; যেটা রাস্তায় হোক আর কর্মক্ষেত্রেই হোক! নারী মানেই কি অবহেলা আর অসহায়ত্ব?আমার প্রশ্ন ওই বখাটে ছেলেটার প্রতি নয়, বরং আমার প্রশ্ন সমাজসংস্কারক, আইনপ্রণেতা ও সমাজের বিবেকবান মানুষের কাছে।আমি নারী, আমি আমার কর্মক্ষেত্রের উদ্দেশে ঘর থেকে বের হই প্রতিদিন। রাস্তার নির্মাণশ্রমিক থেকে শুরু করে রিকশাচালক এমনকি ফুটপাতের দোকানদার পর্যন্ত আমাকে টিজ করে। আমি সমাজের বিবেকবান মানুষের কাছে এর উত্তর চাই!আনিসুল হকের দেওয়া পরামর্শটা দিয়ে শেষ করতে চাই, যদি সত্যিই একটা নম্বর থাকত নিজেকে নিরাপদ রাখার! প্রতিটি থানায় এ রকম অনেক নম্বর যদি থাকত, আর যখন আমরা নারীরা কোনো নির্যাতনের শিকার হতাম, তখন ফোন করলেই কেউ এসে সাহায্য করত; আইনানুগ ব্যবস্থা নিত। সত্যিই স্বপ্নের মতো ব্যাপার! তবু স্বপ্ন দেখছি আমি, আমরা, দেশের প্রায় সব নারী!সুলতামোহাম্মদপুর, ঢাকা