‘আমি সবকিছুই জিততে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের চূড়া ছুঁয়েছেন কিছুদিন আগে। স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এবার ক্লাব ফুটবলেও সর্বোচ্চ সাফল্য চান এ মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দেওয়া স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সেই স্বপ্নের কথাই—বার্সেলোনায় খেলা কি একটু বেশি চাপের মনে হচ্ছে আপনার কাছে?ডেভিড ভিয়া: বার্সেলোনার মতো একটি দলে খেলা সব সময়ই চাপের। সবকিছু জেতার চাপ। কিন্তু একজন ফুটবলার হিসেবে আপনার জন্য এটাই ভালো। এটাই আপনার ভালো খেলাটা বের করে আনবে। আমি কিন্তু এই চাপ নিয়ে খুশি।বার্সেলোনার হয়ে কোন ট্রফি জয়টা সবচেয়ে বড় লক্ষ্য?ভিয়া: এখনই ঠিক বলতে পারছি না। আমি সবকিছুই জিততে চাই। তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়টা যেমন সবচেয়ে বড়, আমার কাছে মনে হয় ক্লাবের জন্য সবচেয়ে বড় হবে চ্যাম্পিয়নস লিগ জয়। বিশ্বকাপ জয়টা কেমন উপভোগ করেছেন? এখনকার অনুভূতি কী?ভিয়া: আমি তো উদ্যাপন করতে একেবারে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আমি বিশ্বকাপ জয় উদ্যাপন করেছি। এটা এমন একটা বড় ব্যাপার যে আমার মনে হয়, আমাদের উদ্যাপন আরও কিছুদিন চলবে।বিশ্বকাপের ফাইনালে স্পেনের স্বাভাবিক খেলাটা নষ্ট করতে হল্যান্ড শারীরিক ফুটবল খেলেছে। এটা কেমন লেগেছে?ভিয়া: আমি সব সময়ই বলি, ফুটবল শরীরনির্ভর খেলা। খুব কঠিন খেলা। রেফারি ফাউল দেওয়ার আগে পর্যন্ত আপনাকে খেলে যেতে হবে। আসলে বিশ্বকাপে আমাদের বিপক্ষে খেলা বেশির ভাগ দলই তাদের খেলোয়াড়ি স্টাইল বদলেছে। সম্ভবত আমরাও একটু বেশি রক্ষণাত্মক খেলেছি। ফাইনালে হল্যান্ডও যে এভাবে খেলবে, সেটা আমরা বুঝতে পারিনি। তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা তাদের হারিয়েছি।ফাইনালে প্রথমার্ধে হল্যান্ড অমন খেলার পরও রেফারি হাওয়ার্ড ওয়েব কোনো লাল কার্ড দেখাননি। এতে কি বিস্মিত হননি?ভিয়া: আমি রেফারির সমালোচনা করতে পছন্দ করি না। আমার মনে হয়, রেফারিং কাজটা খুবই জটিল। আর তাঁরা যেটা করছেন তা ফুটবলের জন্য খুবই উপকারী। যত দূর মনে পড়ে, এটা নিয়ে কোনো সাক্ষাৎকারে তিনি নিজেই সবকিছু বলেছেন।স্পেন আর বার্সা তো অনুকরণীয় দলই হয়ে উঠছে...ভিয়া: হ্যাঁ, অনেক দলই এখন স্পেন আর বার্সেলোনাকে অনুকরণ করছে। তারা আমাদের স্টাইলে খেলতে চায়। নিজেদের স্টাইল পরিবর্তন করে এখন অনেকেই বলের নিয়ন্ত্রণ রেখে পাসিং ফুটবল খেলাটা রপ্ত করার চেষ্টা করছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে অনেকেই আমাদের উদাহরণ হিসেবে নেবে। আর এর জন্য আমরা গর্ব করতে পারি।বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, বিশ্বে মাত্র একজন খেলোয়াড় কেনার জন্যই তিনি মরিয়া হতে পারেন। সেই একজন আপনি...ভিয়া: অ্যালেক্স ফার্গুসনের মতো একজন কোচ আমাকে নিতে মরিয়া, এটা শোনাটা অবশ্যই আমার জন্য আনন্দের ব্যাপার। আমার কাছে মনে হয়, ম্যানইউ বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং ফার্গুসনের মতো একজন কোচ আমাকে পছন্দ করেছেন। একজন খেলোয়াড় হিসেবে এটা আমার বড় পাওয়া।আপনি যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের মধ্যে কোন ডিফেন্ডারকে সবচেয়ে কঠিন মনে হয়েছে?ভিয়া: জন টেরির কথাই বলব। এটা এ কারণে নয় যে, কঠিন ডিফেন্ডার হিসেবে তার নাম আছে। সে আসলেই দারুণ এক ডিফেন্ডার।আপনি কি সেস ফ্যাব্রিগাসকে আপনার দলে চান?ভিয়া: আমার তো ইচ্ছা সেসের সঙ্গে খেলার। সেস সত্যিই খেলোয়াড় হিসেবে যেমন অনেক বড়, মানুষ হিসেবেও। বার্সেলোনা সব সময় তার অন্তরে। আমার বিশ্বাস, আমি তাকে সতীর্থ হিসেবে পাব।