‘আমি স্টিভ ওয়াহ বা ইমরান খান নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেট থেকেও কি তাহলে মুছে যাচ্ছে নামটা? জাতীয় লিগে গতবার ঢাকা বিভাগীয় দল একটা ম্যাচও খেলায়নি তাঁকে, এবার বাদ দেওয়া হয়েছে দল থেকেই। জাভেদ ওমর এতে হতাশ, তবে শেষ দেখছেন না এখানেই জাতীয় লিগের ঢাকা বিভাগীয় দলে এবার আপনাকে রাখা হয়নি। দলে নিজের নাম না দেখে কেমন লাগছে?জাভেদ ওমর: আপসেট তো হয়েছি অবশ্যই। ঢাকা দলে আমি নিয়মিত খেলেছি। ওয়ানডে হোক, চার দিনের ম্যাচ হোক, আমি তো পারফর্মার। আশা ছিল দলে থাকব। আপনার কী মনে হয়, কী কারণে বাদ পড়লেন?জাভেদ: জানি না...আমি কেন জানব? আমি পারফর্ম করে গেছি প্রতিবছর। খেলার জন্যই তো খেলি। এটা আমার পেশা তো অবশ্যই, নেশাও। গতবার তো দলে থেকেও কোনো ম্যাচ খেলেননি...জাভেদ: গতবারের আগেরবার একটা সেঞ্চুরিসহ চার দিনের ম্যাচে প্রায় পৌনে ছয় শ রান করেছিলাম। তার পরও গতবার আমাকে কোনো ম্যাচ খেলানো হয়নি। খুলনা দলে তুষার ইমরানেরও একই অবস্থা হয়েছিল। পরে পত্রপত্রিকায় লেখালেখি হওয়ায় ভয়ে ওরা তুষারকে খেলায়। আমাকে নিয়ে সে রকম লেখালেখি হয়নি, আমি খেলতেও পারিনি। গতবার দলে থেকেও খেলতে পারেননি। এবার দলেই নেই...এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন?জাভেদ: ভবিষ্যৎ নিয়ে কী ভাবব? এটা তো আমার নিয়ন্ত্রণে না! আমি খেলব...অবশ্যই খেলব। যেহেতু আমার কাজই খেলা, কোনো মন্তব্য না করে মাঠে গিয়ে মাথা নিচু করে খেলব। পারফর্ম করলে দলে আসব। সেজন্য দলে না থাকা নিয়ে আমি কারও সঙ্গে কোনো কথা বলিনি। এ ধরনের পরিস্থিতিতে তো অনেক ক্রিকেটার হতাশা থেকে অবসরই নিয়ে ফেলে। সে রকম চিন্তাভাবনা আছে?জাভেদ: এটা তো সরকারি চাকরি না, আমি স্টিভ ওয়াহ বা ইমরান খানও নই। ক্রিকেট ইতিহাসে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘটনা কিন্তু অনেক কম। কপিল দেব, ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার বা গ্যারি সোবার্স—কেউই ঘটা করে অবসর নেননি। ইমরান খানের পর থেকে এই সংস্কৃতি চালু হয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ানরা এটা করে, কারণ ওদের খেলোয়াড়দের সঙ্গে বোর্ড আগে থেকে এ নিয়ে কথা বলে। তার মানে খেলোয়াড়ি জীবনটা টেনে নেবেন আরও?জাভেদ: যখন আর খেলব না, এটা কিন্তু অটোমেটিকই আমি বুঝে যাব। কারও কিছু বলতে হবে না। সে রকম কিছু এখনো মনে হচ্ছে না। আমার শরীর এখনো চলছে। শরীর না চললে হয়তো খেলা ছাড়ার কথা ভাবতাম। টপ ফর্মে থাকা কত বড় বড় খেলোয়াড় খেলা ছেড়ে দিয়েছে...! ঘরোয়া ক্রিকেটে থাকছেন। জাতীয় দলে খেলার স্বপ্নটাও কি আছে এখনো?জাভেদ: জাতীয় দল নিয়ে চিন্তা করছি না, কারণ ওটা এখন আমার জন্য অনেক দূরে। ঘরোয়া ক্রিকেট খেলব, সেখানে পারফর্ম করতে পারলেই আমি সন্তুষ্ট। গতবারের আগেরবার জাতীয় লিগের এক ম্যাচে আমার ডায়রিয়া ছিল। ডাক্তার বলেছিল, পটাসিয়াম কমে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমার তো খেলারই কথা ছিল না। তারপরও আমি খেলেছি, সাত নম্বরে নেমে ১১৯ রান করেছি। ওটাই আমার অর্জন। তাহলে ধরেই নিয়েছেন যে জাতীয় দলে আর আপনার খেলা হবে না...জাভেদ: এটা আমি কখনোই ধরি না। তাহলে তো আমার ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে যেত। জাতীয় দল এখন আমার জন্য পরের স্টেজ। আগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। প্রিমিয়ার লিগে এবার কোন দলে খেলবেন?জাভেদ: এখনো কিছু ঠিক হয়নি। গতবার কলাবাগানের অধিনায়ক ছিলাম, তারাও এখনো কিছু বলেনি আমাকে। দেখা যাক কী হয়।