‘আমিনীর সঙ্গে খালেদার নাম আসায় বিব্রত হওয়ার কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সংবিধান নিয়ে বিরোধী দল বিএনপির নেতা খালেদা জিয়া এবং ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্য একই রকম। তিনি বলেন, খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন আর আমিনী ডাস্টবিনে ফেলার কথা বলেছেন। কাজেই আমিনীর সঙ্গে খালেদার নাম আসায় বিব্রত হওয়ার কিছু নেই।আজ শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আইনজীবী নামধারী যেসব লোক সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাঁদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে গুণ্ডা রাষ্ট্রে পরিণত করতে চায়। এ জন্য তারা সুপ্রিম কোর্টের মতো পবিত্র জায়গায় গুণ্ডামি শুরু করেছে।আওয়ামী তরুণ লীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মাসুদ। বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ। বাসস।