‘আমেরিকান আইডল’ হলেন লি ডিউজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আমেরিকান আইডলের খেতাব জয় করে নিয়েছেন লি ডেইজি। যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের একটি রঙের দোকানে সহকারী হিসেবে কাজ করতেন এই ডিউজি। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইন জানিয়েছে, আমেরিকান আইডলের এই নবম আসরে ক্রিস্টাল বাওয়ারসক্সকে এক ধাপ পেছনে ফেলে আইডল হয়েছেন লি ডিউজি। ডিউজি তাঁর লাজুক ভঙ্গি ও দরদী গান পরিবেশন করে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেই জয়লাভ করেছেন। ডিউজি জানিয়েছেন, তিনি আজকের মতো সুখী আর কখনোই হননি। আমেরিকান আইডলের চূড়ান্তপর্বে বিচারক ছিলেন যুক্তরাজ্যের সিমন কাওয়েলস। ডিউজির জয়টা নির্ভর করছিল দর্শকদের ভোটের ওপর। বাওয়ারসক্স বিচারকদের যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করলেও গত মঙ্গলবারের পর্বে অংশ নেওয়ার পর বিপুল ভোট পেয়ে ডিইজিই অর্জন করেছেন ‘আমেরিকান আইডল’-এর খেতাব।