ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডো জাতীয় দলের আটজন খেলোয়াড়কে ক্যাম্প থেকে বহিষ্কার করেছিলেন। এবার নিকোলা ইলিয়েভস্কিও দেখালেন তাঁর কঠিন রূপ, যা দেখে অনূর্ধ্ব-১৯ দলের আট ফুটবলারের সঙ্গে বহিষ্কৃৃত সহকারী কোচ মাহবুব হোসেন (রক্সি) অনেক কিছু শিখলেন গত শনিবার বিকেএসপিতে ৮ ফুটবলারের সঙ্গে আপনাকেও কোচ বহিষ্কার করেছেন। ওই দিন আসলে কী ঘটেছিল?মাহবুব হোসেন: ওই দিন বিকেএসপিতে কোচ দুটি দলে ভাগ করে ২২ জনকে খেলাচ্ছিলেন। আমাকে আটজন খেলোয়াড় দিয়ে বলেন, ‘এইট ভার্সেস টু’ খেলাতে। কিন্তু কতটুকু খেলা চলবে, কতটুকু সময় আমরা বিশ্রাম নেব—এসব নির্দেশনা ছিল না। তারপর?মাহবুব: অনুশীলনের ১২-১৩ মিনিটের সময় হঠা ৎ একটা ফাউল হয়। ফাউলে আঘাত পাওয়া ফুটবলার মাসুদ রানা দলের মধ্যে সবার প্রিয়। তাই ও আঘাত পেলে সবাই ওর দিকে তাকায়। এটুকুই ঘটনা। শুধু এ জন্যই কি কোচ বহিষ্কার করলেন?মাহবুব: ঠিক জানি না। তবে মাসুদের সুস্থ হয়ে উঠতে আরও দু-তিন মিনিট লাগে। ওই সময় খেলা বন্ধ ছিল। প্রথমার্ধের বাঁশি বাজার পর কোচের কাছে গিয়ে জিজ্ঞেস করি, ‘আমার কী কাজ?’ কোচ কী বললেন?মাহবুব: তখন কোচ বলেন, ‘ওদের যে কাজ দিয়েছিলাম, তা ওরা করেনি। ওদের সঙ্গে তুমিও খেলা দেখছিলে। এ জন্য ওরা ক্যাম্পে থাকবে না। তুমিও ওদের সঙ্গে চলে যাও।’ এর আগে তো অনেক কোচের সঙ্গেই ছিলেন। এমন বিব্রতকর অবস্থায় কি পড়েছিলেন কখনো?মাহবুব: জর্জ কোটান, রুবচিচ, ক্রুসিয়ানি, ডিডোর সঙ্গে কাজ করেছি। কখনোই এমন হয়নি। আমার রেকর্ড ভালো। ‘এ’ লাইসেন্স পরীক্ষায় প্রথম হয়েছি। কোচের নির্দেশ না মানার ব্যাপারটাকে কীভাবে দেখছেন?মাহবুব: কোচের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই। এটা আসলে বোঝার ভুল ছিল। কোচ বলেছেন, ‘যতক্ষণ ওরা অনুশীলন করবে, তুমিও তা করবে।’ আমি এটা বুঝলে ভুলটা হতো না। তার পরও ওরা দাঁড়িয়ে ছিল। ছেলেদের আমি নির্দেশ দিয়েছি। ওরা আমার আত্মীয়স্বজন নয় যে অনুশীলনে গল্প করব। আমাদের দেশে শৃঙ্খলা ভাঙার কি প্রতিযোগিতা শুরু করলেন খেলোয়াড়েরা?মাহবুব: আমি জানি না। তবে এটা বলব, কোচের অবাধ্য হওয়া যাবে না। সবাইকে কোচের নির্দেশ মানতে হবে। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন খেলোয়াড়েরা। কী মনে হয়, তাঁরা ক্ষমা পাবেন?মাহবুব: কোচ বলেছেন, যে চারজন তৃতীয় বিভাগ খেলছে (ফজলে রাব্বি, হানিফ, তকলিচ আর রাসেল), ওদের সুযোগ আছে। যারা প্রথম বিভাগে খেলছে, তাদের সুযোগ নেই। পারফরম্যান্স করেই ফিরতে হবে। সব মিলিয়ে আপনার উপলব্ধি কী?মাহবুব: ভুল থেকেই মানুষ শেখে। আমারও ভুল হয়েছে। হেড কোচের সঙ্গে থাকলে আমাদের অভিজ্ঞতা বাড়বে। কারণ, একেকজন একেক জায়গা থেকে আসেন। একেক রকম তাঁদের চিন্তাভাবনা। দ্বিতীয়বার আর এমন ভুল করব না। আমার বিরাট শিক্ষা হয়েছে।