‘আলোকলতা’র প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হলো শিশু-কিশোর আনন্দবার্ষিকী আলোকলতা-২। এটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা প্রকাশ।গতকাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সফিউদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, আলী ইমাম, খায়রুল আলম সবুজ, বেলাল মোহাম্মদ, আলম তালুকদার, বাংলা প্রকাশের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ও আলোকলতার সম্পাদক হুমায়ূন কবীর ঢালী। আলোকলতার এই সংখ্যায় শিশু-কিশোরদের লেখা গল্প, কবিতা, কৌতুক, ছবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।