‘আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে চাই’: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘নির্বাচন ও নির্বাচনী সরকারব্যবস্থা নিয়ে আলোচনার দরজা সব সময় খোলা থাকবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। আলোচনার মধ্য দিয়ে সবকিছু নিষ্পত্তি করতে চাই।’আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আলোচনার আমন্ত্রণটি খোলা আমন্ত্রণ। এখানে কোনো শর্ত জুড়বেন না। শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনার টেবিলে বসে নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে বহু কিছুই আসতে পারে। ইনু অভিযোগ করেন, সংবিধানের পদ্ধতির বাইরে বিএনপি ভিন্নভাবে চিন্তা করছে। বাতিল হওয়া পুরোনো ধাঁচের তত্ত্বাবধায়ক কাঠামো পুনর্বহালের দাবিটি যুক্তিপূর্ণ নয়। এটার বিকল্প নির্বাচনী কাঠামো কী হতে পারে, সে ব্যাপারে আলোচনা হতে পারে। রাস্তায় হাঙ্গামা বাদ দিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি।আলোচনার সময় কুষ্টিয়া জেলা প্রশাসক বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।