‘আলোচনার সব পথ খোলা, সংসদে বক্তব্য রাখুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ ‘আশরাফুল ইসলাম বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আলোচনার সব পথ বন্ধ থাকলে হরতাল ডাকা হয়। আলোচনার সব পথ খোলা রয়েছে। কোনো পথ বন্ধ নেই। আলোচনার প্রাণকেন্দ্র সংসদ। সংসদে আসুন বক্তব্য রাখুন।’আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগকে হুমকি দিয়ে কাজ হবে না। আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। গত ৬০ বছরে রাজনীতির ময়দানে আওয়ামী লীগ কখনো পরাজিত হয়নি। কারণ আওয়ামী লীগ সব সময় সত্য, ন্যায় ও জনগণের পক্ষে কথা বলে।সৈয়দ আশরাফ আরও বলেন, খালেদা জিয়া ডানে রাজাকার আর বাঁয়ে যুদ্ধাপরাধী বসিয়ে গণতন্ত্র কায়েম করতে চান। জনগণ এটা বিশ্বাস করে না। তিনি বলেন, হরতালে জনদুর্ভোগ ছাড়া আর কোনো অর্জন বিএনপির হবে না।