‘আলোর দেখা পেয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ এসএ গেমসে সোনা জিতে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটিয়েছিলেন বাংলাদেশের শ্যুটিংয়ে। কিন্তু মাঝখানে কোথায় যেন হারিয়ে গেলেন। নিজেকে ফিরে পেয়ে আবার স্বপ্ন দেখছেন শারমিন আক্তার। সরাসরি লন্ডন অলিম্পিকে খেলার টিকিট পেতে আজ সঙ্গী হচ্ছেন দোহাগামী শ্যুটিং দলের দোহায় ১২তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন। এই টুর্নামেন্টে আপনার লক্ষ্য কী?শারমিন আক্তার: সরাসরি অলিম্পিকে খেলার শেষ সুযোগ পেতে চাই। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আমাদের সবারই লক্ষ্য এটা।  কী মনে হয়, লক্ষ্য পূরণ হবে?শারমিন: কঠিন হলেও অসম্ভব নয়। অলিম্পিকে প্রতিটি ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পায় ২৯ জন এবং তার মধ্যে ২৭ জনই কোয়ালিফাই করে ফেলেছে আগে। বাকি দুটি আসনের জন্য অন্যদের সঙ্গে আমরাও লড়ব। দেখা যাক, কী হয়!  এখন তো ৪০০-তে ৩৯৮-৯৯ স্বাভাবিক স্কোর! আপনাদের স্কোর তো ওখানেই যেতে পারছে না।শারমিন: অনুশীলনে ৩৯৬-৯৭ স্কোর হচ্ছে আমার। শারমিন (রত্না) এই স্কোর আরও আগেই করেছে। তৃপ্তিও একই স্কোর করছে। এটা ঠিক, এখন ৪০০-তে ৪০০-ই হয়ে যায়। তবে আমরা কাছাকাছি আছি। কোন দিন কী হয়, কে বলতে পারে! কিছুদিন আগেও আপনার ছিল ৩৮৩-৮৪ ছিল। এত উন্নতি কীভাবে হলো?শারমিন: মাঝখানে আমার রাইফেলে সমস্যা হয়েছিল। রাইফেল থেকে গুলি বের হতো ধীরে। এটা বুঝতে পারিনি। পরে আমাকে নতুন রাইফেল দিয়েছে আমার স্পনসর জি-ফোর। সেই রাইফেলে পেয়ে ধীরে ধীরে উন্নতি করেছি।  অথচ একটা সময় মনে হচ্ছিল, আপনি হারিয়েই যাচ্ছেন...শারমিন: ২০০৪ সালে সাফে সোনা জেতার পর ২০০৬ সাফে রুপা জিতেছি। ভালোই চলছিল। কিন্তু ২০০৮-০৯ সালটা আমার খুবই খারাপ কেটেছে। তখন স্কোর ৩৮৪-৮৫-তে আটকে যায়। আল্লাহর অশেষ রহমতে নতুন করে শুরু করছি আবার। খারাপ সময়ের দিনগুলো পেছনে ফেলতে আপনার সামনে প্রেরণা ছিল কী?শারমিন: আগের ভালো সময়ের কথা ভাবতাম। বিশ্বাস ছিল, চেষ্টা করলে ফিরতে পারবই। সবচেয়ে হতাশার ব্যাপার, ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে খেলতে না-পারা। সমস্যা ছিল সেই রাইফেল। তখন অনেক রাতে ঘুমই হতো না। মানতেই পারিনি এভাবে বাদ পড়ে যাব।  মাঝখানে আপনার বাবা মারা গেলেন। পারিবারিক নানা সমস্যা ছিল। এসব সামলেছেন কীভাবে?শারমিন: পরিস্থিতির সঙ্গে মানিয়ে তো নিতেই হবে। পাঁচ বোন, এক ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। সেই অর্থে পারিবারিক চাপটা আমার ওপর ছিল না। তবে একই সঙ্গে লেখাপড়াও চালাতে হয়েছে। সামনেই আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে অনার্স ফাইনাল দেব। খেলা আর লেখাপড়া নিয়েই এখন আছি। এর বাইরে আর কোনো ভাবনা নেই। বিয়ে, ঘরসংসার নিয়ে কোনো চিন্তা?শারমিন: এখন ওসব ভাবছিই না। দুঃসময় পেছনে ফেলে আলোর দেখা পেয়েছি, আমি মনে করি, আরও কিছু পাওয়ার আছে আমার।  আপনার তো অনেক আলোকিত ক্যারিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু সেই জায়গায় যেতে পারলেন না। এটা আপনাকে কষ্ট দেয় না?শারমিন: ভীষণ। আমি তো নিজেই আমার ক্ষমতাটা জানি। ২০০৭ সালে ব্যাংককে এশিয়ান শ্যুটিংয়ে ৩৯৪ করেও চতুর্থ হলাম জুনিয়র বিভাগে। অথচ একই স্কোর করে সিনিয়র বিভাগে সোনা জিতে নিয়েছে একজন। তো এসব ভাবলে হতাশই লাগে। আরও ভালো হতে পারত আমার ক্যারিয়ার। একটা জায়গায় নিশ্চয়ই গর্বিত আপনি। অন্য শ্যুটারদের চেয়ে ভালো একটা স্পনসর আছে আপনার...শারমিন: অবশ্যই। ২০০৭ সাল থেকে জি-ফোর যে সহযোগিতা করেছে আমাকে, কখনোই ভুলব না। এ বছরই জি-ফোরের সঙ্গে চুক্তিটা শেষ। আশা করব, তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।