‘আশা করি, ফিরেও চ্যাম্পিয়ন হব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৯। তাতে কী, দ্বিতীয়বারের মতো জাতিসংঘ মিশন থেকে ফিরে আবারও ডিসকাস ও শটপুটে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান কিশোরগঞ্জের আজহারুল ইসলাম খান। জাতীয় পর্যায়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৩৭টি সোনাজয়ী সেনাবাহিনীর এই অ্যাথলেট বলছেন সেসব নিয়েই আবার নাকি জাতিসংঘ মিশনে যাচ্ছেন?আজহারুল ইসলাম: হ্যাঁ, এ মাসের ২৫-২৬ তারিখের দিকে এক বছরের জন্য কঙ্গো যাওয়ার কথা। ২০০২ সালে প্রথম এক বছরের জন্য গিয়েছিলাম সিয়েরা লিওন। এখন তো আপনার বয়স ৩৯। ফিরে কি খেলাটা ধরে রাখতে পারবেন?আজহার: আশা করি, ফিরে এসেও ডিসকাসে চ্যাম্পিয়ন হব। আরও অন্তত ৪-৫ বছর। এই ইভেন্টে ন্যাশনালে এমন কোনো প্লেয়ার নেই যে আমার জন্য হুমকি হবে। শটপুটে একটা ছেলে এসেছে, সে সোনার দাবিদার। চাইব, ওটারও সোনা জিততে, না পারলেও রুপা নিশ্চিত। আমার ফিটনেস ভালো। কঙ্গো গিয়ে অনুশীলনটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এটা কি একটু কঠিন নয়?আজহার: কঠিন তো বটেই, এগুলো টেকনিক্যাল ইভেন্ট। সহজে কারও মাথায় ঢোকে না। তবে আমার খুব পছন্দ। শারীরিক ফিটনেসই আসল। ওটা ধরে রাখব। কঙ্গোতে জিম করব। আপনি না খেললে ডিসকাস ও শটপুটে তো বিরাট একটা শূন্যতা আসবে...আজহার: তা তো আসবেই। সেই ১৯৯৫ সাল থেকে এ বছর পর্যন্ত ডিসকাসে আমি জাতীয় চ্যাম্পিয়ন। ২০০৫, ২০০৬ এবং ২০১০ সালে তিনবার নতুন রেকর্ড করেছি। শটপুটে ২০০৫ থেকে টানা চ্যাম্পিয়ন। আমাদের দেশে এমনিতেই অ্যাথলেট উঠে আসছে না, থ্রোয়িং ইভেন্টে তো বলতে গেলে আর কেউ নেই-ই।  আপনি তো ভারোত্তোলনেও জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। ভারোত্তোলন কি একেবারেই ছেড়ে দিলেন?আজহার: জাতীয় ভারোত্তোলনে দুটি সোনা আর একটি রুপা জিতেছি। সর্বশেষ ২০০৮ সালে বিদ্যুৎ কুমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রুপা। তার আগে ১৯৯৯ এবং ২০০৭ সালে দুটি সোনা জিতি। এখন ভারোত্তোলন ইচ্ছে করেই করি না। এই যে এত বছর ধরে অ্যাথলেটিকসের দুটি থ্রোয়িং ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন, এটা কীভাবে সম্ভব হলো?আজহার: এটা আমার পরিশ্রমের ফসল। আমি এ ব্যাপারটা নিয়ে সচেতন। শারীরিক শক্তি এবং ফিটনেসের সমন্বয় করতে হয়। শরীরের দিকে বাড়তি নজর দিতে হয়, ভালো খাওয়া-দাওয়াও দরকার। আপনি তো এখন সেনাবাহিনীর সার্জেন্ট। পেশাগত দায়িত্ব পালন করে আবার অ্যাথলেটিকস, সমস্যা হয় না?আজহার: একটু সমস্যা তো হয়ই। তবে আমার ইউনিট অনেক সাহায্য করে। বাকিটা নিজের চেষ্টা। বিদেশি অনেক থ্রোয়ারের সঙ্গে নিশ্চয়ই আলাপ হয়েছে। কারও কোনো বিশেষ পরামর্শ মনে পড়ে?আজহার: আমাকে বিদেশি থ্রোয়ার দেখে বলেছে, তোমার তো ৫০-৫৫ মিটার ডিসকাস ছুড়তে পারার কথা। কিন্তু আমি সর্বোচ্চ ৪৫ মিটার ছুড়েছি। দীর্ঘ এই ক্যারিয়ারে সেভাবে স্বীকৃতি তো পেলেন না। খারাপ লাগে না?আজহার: খারাপ আগে বেশি লাগত, এখন আর সেভাবে লাগে না। ইদানীং সাংবাদিক ভাইয়েরা খোঁজটোজ নেন। তবে অনেক অপ্রাপ্তির মধ্যে একটি জিনিস মনে পড়লে খুবই খারাপ লাগে। কী সেটা?আজহার: গত এসএ গেমসে অ্যাথলেটিকসে পদক জিতলে ৫০, ৭৫ হাজার আর এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস ভাই। আমি এসএ গেমসে ডিসকাসে ব্রোঞ্জ জিতেছি। ওটাই আমার আন্তর্জাতিক সাফল্য। কিন্তু ঘোষণা অনুযায়ী ৫০ হাজার টাকা আজও পেলাম না।