লিমিটেড কোম্পানি হওয়ার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্ষমতার রশি টানাটানি শুরু হয়েছে। আদালতে ঝুলছে দুটি মামলা। এ অবস্থায় মোহামেডানের সাবেক খেলোয়াড়েরা সংবাদ সম্মেলন করে ঐক্যের ডাক দিলেন কাল। ক্লাবের সবচেয়ে পুরোনো সদস্য সাবেক ফুটবল অধিনায়ক জহিরুল হক বললেন, ক্লাবের স্বার্থটাই সবার আগে আপনি তো এখন মোহামেডানের সবচেয়ে পুরোনো সদস্য। ক্লাবের বর্তমান অবস্থা দেখে কেমন লাগে?জহিরুল হক: দেখুন, আমি ১৯৫৯ সাল থেকে মোহামেডানের সঙ্গে আছি। এই নিয়ে ৫২ বছর চলছে। আমিই বর্তমানের সবচেয়ে পুরোনো সদস্য। আমি এই ক্রাইসিসটাকে হঠাৎ এসে পড়া ক্রাইসিস হিসেবে দেখছি না। মোহামেডান আগেও সমস্যায় পড়েছে। তা ঠিক। কিন্তু এভাবে দেশের সর্বোচ্চ আদালত অব্দি তো মোহামেডানকে আগে যেতে হয়নি...জহিরুল হক: হ্যাঁ, তা হয়তো বলতে পারেন। তবে আমি এখনো আশা করি, ঐক্যমত হয়ে যাবে। পাঁচ ভাইয়ের সংসারে তো মিল না-ও থাকতে পারে। তা ছাড়া মোহামেডানের এখন একটা বেনিফিটের ব্যাপার আছে। মোহামেডানের বিরাট অঙ্কের সম্পদের ওপর অনেকের চোখ। তার মানে কি ক্লাবের সম্পদ কুক্ষিগত করার কোনো সুযোগ আছে?জহিরুল হক: কুক্ষিগত কথাটা বলব না। তবে সম্পদের পেছনে ছোটার লোক তো আছে। সাভারে বিরাট জমি আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। মতিঝিলে এই ক্লাব টেন্টে বিরাট জায়গা। এটার দাম কয়েক শ কোটি টাকা। বিশাল ব্যাপার-স্যাপার...। সম্প্রতি ক্লাবের সদস্য হওয়ার জন্য এক লাখ টাকা করে নেওয়া হয়েছে। আপনি সদস্য হয়েছেন?জহিরুল: এক লাখ টাকা যখন নেওয়া হয়েছে, আমি দিইনি। পরে দিতে চেয়েছি। ক্লাব নেয়নি। বলেছে পরে দিতে। সেই চেক আমার ঘরে পড়ে আছে। এখন দেখছি টাকা কোমরে নিয়ে ঘোরে অনেকে। কেন? সম্পদের সন্ধান যে পাওয়া গেছে। লিমিটেডের সদস্য হলে তো এটার একটা বেনিফিট পাওয়া যাবে। কারা কোমরে টাকা নিয়ে ঘুরছে?জহিরুল হক: নির্দিষ্ট করে কারও নাম বলা ঠিক হবে না। আসলে ক্লাবে তো নানা অঙ্গনের লোকই আসে। কার কথা বলব! তবে একটা গ্রুপ তো আছেই, সম্পদের খোঁজ পেলেই ছোটে। এ অবস্থায় আমি একটা জিনিস উপলব্ধি করছি, বিভেদ না বাড়িয়ে মোহামেডানের সম্পদটা রক্ষা করা উচিত। সবার কাছেই আমার একটা আবেদন থাকবে—ক্লাবের স্বার্থটাই যেন সবকিছুর ওপরে স্থান পায়। আপনি ক্লাবে প্রথম যখন আসেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য কতটুকু দেখেন?জহিরুল হক: আমার শুরুর সময়ে মোহামেডানে এসে দেখেছি, ভালো একটা চৌকি পর্যন্ত ছিল না। থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা ছিল না। ৫২ বছর পর এসে দেখছি, ক্লাবে ক্ষমতার লড়াই তীব্র হয়ে উঠেছে। দুটি সময়কে ঠিক মেলানো যায় না। ফুটবল মাঠে এবার জৌলুশ হারিয়ে মোহামেডান পঞ্চম স্থানে আছে। খারাপ লাগে না?জহিরুল হক: খারাপ তো লাগেই। কিন্তু কী করার আছে! এখন আশায় আছি, লিমিটেড হয়ে যদি সুদিন ফেরে।