‘আসাদের পতন সময়ের ব্যাপার মাত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সময় পতন হতে পারে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক মিশনের সাবেক প্রধান জেনারেল রবার্ট মুড আজ শুক্রবার এ কথা বলেন।এক সপ্তাহ আগে সিরিয়া ছেড়েছিলেন জেনারেল মুড। ওই সময় তিনি বলেছিলেন, আসাদের পতন হলেও সিরিয়ায় ১৬ মাস ধরে চলা সংঘাত বন্ধ হবে না।জেনারেল মুড বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি মনে করি, সাধারণ নাগরিকদের ওপর শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার ও ক্রমাগত সংঘর্ষ সৃষ্টির ফলে একটি শাসনের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’এদিকে আসাদের পতন-শঙ্কার মধ্যেও আজ শুক্রবার সরকারি বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে সিরীয় সরকার। বিবিসি।