‘আহারে, গরিবের জন্য বিশ্বব্যাংকের কী দরদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের কঠোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষিমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে বিদ্যুতে ভর্তুকি দেওয়া যাবে না। কারণ, বিদ্যুতের ভর্তুকি বড় লোকেরা পায়। তিনি বলেন, “আহারে, গরিবের জন্য বিশ্বব্যাংকের কী দরদ”।’আজ সোমবার বাজেট আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলে ফ্রিজ-এসি নাকি বড় লোকেরা ব্যবহার করে, বিদ্যুত্ শিল্পে ব্যবহার হয়। শিল্পে কি শ্রমিকেরা কাজ করে না? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে উদ্ধৃত করে মতিয়া বলেন, ‘হাঁসে ডিম পাড়ে, গুই সাপ না না করে। আসলে ডিম খাওয়ার জন্য কুয়ারা করে।’মতিয়া চৌধুরী বলেন, বিরোধী দল বলে তারা ক্ষমতায় আসলে নাকি বর্তমান সরকারের সব কাজ বাতিল করে দেবে। তাহলে কি কৃষকের ১০ টাকার ব্যাংক হিসাব বাতিল হবে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কৃষক ভাইরে আপনারা সাবধান, আপনাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকবে না। আমরা পোশাকশ্রমিকের জন্য ন্যূনতম মজুরি করেছি তিন হাজার টাকা। বিরোধী দল ক্ষমতায় গেলে এই মজুরি থাকবে না। শ্রমিক ভাইয়েরা সাবধান, আপনাদের মানবেতর জীবন-যাপন করতে হবে।’ তিনি বলেন, বর্তমান সরকার বেশ কয়েকটি ফ্লাইওভার করছে, এগুলো ভেঙে দেবে বিএনপি। ঢাকা-ময়মনসিংহ চার লেন বাতিল হবে। বিদ্যুেকন্দ্র বন্ধ করে দেবে। দেশ অন্ধকারে ডুবে যাবে। তিনি প্রশ্ন রাখেন, ‘এগুলো বন্ধ করে খালেদা জিয়া কি করবেন, লুটপাট করবেন, পকেট ভরবেন।’ ছাত্রছাত্রীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রছাত্রীরা তোমরা তাঁর (খালেদা জিয়া) মতো মহিলার হাত থেকে বই পাবে না।’ মতিয়া চৌধুরী টিআইএন না থাকলে ব্যাংকের সুদ আয়ের ওপর ১৫ শতাংশ হারে উেস কর কর্তনের তীব্র বিরোধিতা করেন। বলেন, পাঁচ কোটি ব্যাংক আমানতকারীর কি তাহলে টিআইএন থাকতে হবে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদও বাজেটে এই প্রস্তাবনার বিরোধিতা করেন।মতিয়া চৌধুরী বিরোধীদলীয় নেতার সমালোচনা করে বলেন, সংসদে এসে তিনি এক ঘণ্টা ৫৭ মিনিট বক্তব্য রেখেছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি। বাইরে গিয়ে তত্ত্বাবধায়কের দাবি করে জ্বালাও-পোড়াও করছে।