‘ইতালিকেও যোগ করে নিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। এসি মিলানেরও মাঝমাঠের ভরসা তিনি। ইতালিকে বয়সী দল বলে যে সমালোচনা উঠেছে চারদিক থেকে, ফুটবল সাময়িকী ফোর ফোর টুকে দেওয়া সাক্ষাত্কারে এর জবাব দিয়েছেন ইতালির মাঝমাঠের বড় ভরসা আন্দ্রে পিরলো আফ্রিকায় প্রথম বিশ্বকাপ, আপনার প্রত্যাশা কী?আন্দ্রে পিরলো: আমরা যখন কনফেডারেশনস কাপ খেলতে গিয়েছিলাম আবহটা ছিল অদ্ভুত। মনে হয়েছিল মানুষ ওই টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়। আশা করছি, বিশ্বকাপে ভিন্ন রূপ দেখব।  বিশ্বকাপে ইতালির ন্যূনতম আশাটি কি সেমিফাইনাল?পিরলো: পরাজয়ে সন্তুষ্ট থাকব? আমি সব সময় একটা লক্ষ্য নিয়েই খেলতে নামি—জয়। এ ছাড়া অন্য কিছুর গুরুত্ব নেই আমার কাছে।  সেমির কথা বলা এ কারণেই যে এরই মধ্যে ইতালিকে অনেকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছে।পিরলো: ইউরো আর কনফেডারেশনস কাপের মাঝের সময়টা আমাদের তেমন ভালো যায়নি। সমালোচকদের উচ্চকণ্ঠ থাকাটা তাই স্বাভাবিক। তবে ফেবারিটদের মধ্যে নেই বলে আমি হতাশ নই। এটাই আমাদের কাজে লাগতে পারে। বলা হচ্ছে, ইতালি দলে বয়সী খেলোয়াড় বেশি।পিরলো: এটা ঠিক যে আমাদের দলটির গড় বয়স বেশি। কিন্তু বিশ্বকাপ তো মাত্র এক মাসই থাকবে এবং এই সময়ের মধ্যে ভালো করা কোনো ব্যাপারই নয়। লিপ্পি চার বছর আগে যে খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ জিতেছিল, তারা সবাই এখনো তাদের ক্লাব দলে নিয়মিত। তাদের তাই বাদ দেবেন কীভাবে? এদের বাইরে কি আপনি এমন কাউকে দেখেন যে ইতালি দলে সুযোগ পাওয়ার যোগ্য। লোকে মারিও বালোতেল্লি বা আন্তোনিও কাসানোকে দলে নেওয়ার কথা বলছে। এতে গতিটা একটু মনে হয় বাড়ত।পিরলো: নিয়মটা পরিষ্কার; নির্দিষ্ট এক গুচ্ছ খেলোয়াড়ই বেশি গুরুত্বপূর্ণ। একজন চ্যাম্পিয়নের মতো সামর্থ্যের প্রমাণ দিয়ে দলে ঢোকার যোগ্য হলে দরজা আপনার জন্য খোলাই থাকবে।  ২০০৬ বিশ্বকাপের কোন স্মৃতিটি আপনার মনে গেঁথে আছে?পিরলো: জার্মানির বিপক্ষে সেমিফাইনাল। আরও নির্দিষ্ট করে বলতে পারি গ্রোসোর গোলটির কথা।  ওই গোলটাই জিতিয়ে দেয়। আপনি কি তাঁকে অরক্ষিত দেখতে পেয়েছিলেন?পিরলো: আমি ফ্যাবিওকে দেখতে পেয়েছিলাম এবং একটা কাজই করার ছিল আমার, তাকে বলটা বাড়িয়ে দেওয়া। এরপর সে দারুণভাবে ঘুরে বলটি নিয়ে জড়িয়ে দিল জালের কোনায়। আপনি দলের নেতৃস্থানীয় একজন হয়ে গিয়েছিলেন। এটা কি সহজাতভাবেই চলে এসেছিল?পিরলো: কিছু করার কথা বলা হলে আমি পিছপা হই না। আমি কথা শুনি। কিন্তু সত্যিকারের একজন নেতার সঠিক ব্যক্তিত্ব থাকতে হবে মাঠে। এসব দেখেই দলগুলো নেতা ঠিক করে, এটি স্বাভাবিক ব্যাপার, খানিকটা পশুসুলভ কৌশল আর কি!  আপনার কাছে আদর্শ অধিনায়কের প্রতিচ্ছবিটা কেমন?পিরলো: আমি পাওলো মালদিনির সঙ্গে খেলেছি এবং এর সঙ্গে আমার আর কিছু যোগ করার দরকার নেই। সে বেশি কিছু বলে না। অনুশীলনে বা ড্রেসিংরুমে তাকে দেখাই ছিল যথেষ্ট। এটাই সত্যিকারের নেতার প্রতিচ্ছবি। বর্তমান অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে নিয়ে কী বলবেন? গত বিশ্বকাপে আপনি গোল-খরা নিয়ে নাকি কৌতুক করেছিলেন?পিরলো: এই কৌতুক এখনো চলছে। জার্মানিতে আমরা টট্টিকে বলেই যাচ্ছিলাম, টট্টি আর গিলাকে—তোমরা কখন গোল করবে? আমরা তো সব সময় গোলশূন্যভাবে শেষ করে যেতে পারব না!  আরও কিছু গুঞ্জন ছিল, সেসব সম্পর্কে পরিষ্কার করে কিছু বলবেন? এটা কি সত্যি যে জিয়ানলুকা জামব্রোত্তা আয়নার সামনে দাঁড়ানোর রেকর্ড গড়েছিল?পিরলো: হ্যাঁ, সত্যি। কিন্তু আমার কাছে কখনোই মনে হয়নি, ক্রিম অলৌকিক কিছু করতে পারে।  কামোরানেসিকে নিয়ে কী বলবেন? শুনেছি তিনি নাকি সব সময়ই টিম মিটিংয়ে দেরি করে যান।পিরলো: এটাও সত্য।  জার্মানির শেফ আমাদের জানিয়েছিল, ক্যানাভারো নাকি ম্যাচের আগে অমলেট খান, ডি রসি চকোলেট বিস্কুট আর গাত্তুসো চকোলেট র্যাভিওলি। সত্য, না মিথ্যা? পিরলো: আমি অমলেট আর চকোলেট বিস্কুটের কথা নিশ্চিত করতে পারি। কিন্তু র্যাভিওলি সম্ভবত ইংলিশ পাকস্থলী ছাড়া অন্য কারও সইবে না! এটা সম্পর্কে আমি কখনো শুনিনি।  আবার ফুটবলে ফিরি—এবারের বিশ্বকাপের তারকা কে হতে পারে? পিরলো: আমি ওয়েইন রুনির কথা বলব। অনেক পরিণত হয়েছে সে। দু বছর আগেও সে এমন ছিল না। এখন আপনি দেখবেন সে নিজের মূল্যটা বুঝতে পারে। সে সহজাত এক নেতা হয়েই আছে।  বিশ্বকাপ জিততে পারে কারা?পিরলো: আমার কাছে মনে হয় স্পেন ও ক্যাপেলোর ইংল্যান্ড। তিনি আসলেই একজন জয়ী মানুষ। বেকহামের জন্য খারাপ লাগে। বিশ্বকাপটা তার স্বপ্ন ছিল। ইতালির কথা বললেন না যে!পিরলো: আচ্ছা, তাহলে ব্রাজিল আর ইতালিকেও যোগ করে নিন। আমাদের সম্ভাবনা আছে, অবশ্যই আমাদের সম্ভাবনা আছে।