‘ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক’ পেলেন আতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ২০১১ সালের জন্য সম্মানজনক ‘ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক’ পদক পেয়েছেন। মানব উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ অবদান রাখায় ভারতের এশিয়াটিক সোসাইটি তাঁকে এই সম্মানসূচক খেতাব প্রদান করেছে।এশিয়াটিক সোসাইটির মহাসচিব অধ্যাপক মিহির কুমার চক্রবর্তী আজ বৃহস্পতিবার সকালে টেলিফোনে আতিউর রহমানকে এ কথা জানান। মে মাসের প্রথম সপ্তাহে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পদক তুলে দেবে।১৯৮৫ সাল থেকে এশিয়াটিক সোসাইটি এ সম্মাননা দিয়ে আসছে। এর আগে ২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পান। এ ছাড়া মাদার তেরেসা, ইয়াসির আরাফাত, অং সান সু চি, অমর্ত্য সেন, প্রণব মুখার্জিসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এ পদক পেয়েছেন।