‘ইবিতে বঙ্গবন্ধু চেয়ার ও গবেষণাকেন্দ্র চালু হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন এবং ‘বঙ্গবন্ধু গবেষণাকেন্দ্র’ চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার-২০০৯ বিজয়ী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল আহসান চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ৯ মার্চ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আ ন ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহউপাচার্য মো. কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান আলী। আরও বক্তব্য দেন রেজিস্ট্রার মসলেম উদ্দিন, মো. শাহিনুর রহমান, রুহুল কুদ্দুস মো. সালেহ, শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, প্রক্টর মাহবুবুল আরেফিন, সেলিম তোহা, আতাউর রহমান, আলী আহসান ও উকিল উদ্দিন প্রমুখ।সংবর্ধনা-পরবর্তী বক্তব্যে আবুল আহসান চৌধুরী বলেন, ‘পুরস্কার হলো ভালো কোনো কাজের স্বীকৃতি। আমি ব্যক্তিগতভাবে লালনের একজন গবেষক ও সাহিত্যিক। সাহিত্যের মাঝেই বাঁচতে চাই।’