‘ইশকিয়া’তে মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভূমি ভারতে পা রাখার পরই গুঞ্জন শোনা যাচ্ছিল, ইশকিয়া ছবির নতুন পর্বে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। কিন্তু তিনি গুঞ্জন উড়িয়ে দিচ্ছিলেন বরাবরই। অবশেষে টুইটারে এই তারকা জানালেন, ‘প্রিয় দর্শক, ফিরে আসছি আমি। ফের তারকাজীবন শুরুর জন্য প্রস্তুত, দধ ইশকিয়া ছবিতে অভিনয় করছি। ঝলক দিখলা যাতেও আছি আমি। আরও অনেক চমক আসছে!’ উল্লেখ্য, ইশকিয়া মুক্তি পেয়েছিল ২০১০ সালে। বিশাল ভরদ্বাজ প্রযোজিত এই ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন বিদ্যা বালান। আর এর পরিচালক হিসেবে থাকছেন অভিষেক চাউবে। পিটিআই।