‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে ভুলের বিষয়ে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম ও দশম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ পুস্তকের একটি অধ্যায়ে হারাম বিষয় ও দ্রব্যের তালিকার একাংশে ভুল ছাপা হওয়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ভুলটি সংশোধন করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়, ভুলের কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ)।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ওই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে পাঠ ২৪ (শিরোনাম—শরিয়তের আহকাম-সংক্রান্ত পরিভাষা)-এর ৮২ পৃষ্ঠার কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকার ক্ষেত্রে ১৫ নম্বর লাইনে ভুল ছাপা হয়েছে। এটি শুদ্ধ করে ‘আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গকৃত পশুর গোশত খাওয়া’ পড়তে হবে।এই সংশোধনী অনুযায়ী, শ্রেণীকক্ষে ওই পাঠদান নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ওয়েবসাইটেও তা সংশোধন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি ২০১৩ সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সংশোধন কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।