পাতানো খেলা, কোচ নিয়ে সমস্যা, মেসিদের ঢাকায় আসা—নানা বিষয় নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তাঁর। পাতানো খেলা নিয়ে তো ঝড় উঠেছে দেশের ঘরোয়া ফুটবলে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন, ঝড় যতই আসুক তিনি ধীরস্থির কয়েক দিন থেকে খুব ব্যস্ত সময় কাটছে আপনার। একটু কি চাপ অনুভব করছেন?কাজী সালাউদ্দিন: আমি যখন ইলেকশন করে এখানে আসি, জানতাম এমন অবস্থা তৈরি হবে। আমি মানসিকভাবে তৈরি। দিস ইজ মাই জব। এটা নিয়ে কারও কাছে আমার নালিশ নেই। কিন্তু আপনি মুখে না বললেও একটু টালমাটাল অবস্থা দেখা যাচ্ছে...সালাউদ্দিন: আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। তার মানে, ফুটবলে আগ্রহটা আসছে। গ্লাসের অর্ধেক খালি না বলে আমি বলব অর্ধেক ভরা। কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বললেন?সালাউদ্দিন: যেমন আর্জেন্টিনা আসছে। আগামী ৬ সেপ্টেম্বর আমরা ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন করেছি। দিস ইজ আ ভেরি বিগ নিউজ। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এটিই সবচেয়ে বড় ইভেন্ট বলে আমি মনে করি। উল্টো দিকে পাতানো খেলা নিয়ে তো অনেক শোরগোল। এটা বন্ধ করাই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয় কি? সালাউদ্দিন: আমরা মুভ করছি। এই মুভের কারণে আপনারা অনেক সাংবাদিকই বলেছেন, মুক্তিযোদ্ধা এই সেদিন চাইলে পাতানো খেলতে পারত, কিন্তু খেলেনি। এমনকি আবাহনীও ফেনী থেকে ড্র করে ফিরেছে। এটা পজিটিভ সাইন। আমি এখন যে সময়টা কাটাচ্ছি, সেটি নেগেটিভ কেন, পজিটিভও হতে পারে। পাতানো খেলা রুখতে বাফুফে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারে কি না, এ নিয়ে অনেকের মনেই সন্দেহ দেখা যাচ্ছে...সালাউদ্দিন: আমি বাংলাদেশ লিগ কমিটিকে পরিষ্কার বলেছি, গো অ্যাহেড। ডু দ্য রাইট থিংস। আমি কিন্তু বলিনি শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো হয়েছে, কিংবা হয়নি। কারণ আমি জানি না। আমি কমিটিকে বলেছি, সততার সঙ্গে তদন্ত করুন। আপনি আমার ইন্টারভিউ না করে যদি কোনো রেফারির ইন্টারভিউ করেন, দেখবেন আমি ইন্টারফেয়ার করি না। শুধু রেফারির কথা বলছেন কেন? অন্য কোনো ক্ষেত্রেও তো আপনার হস্তক্ষেপ কাম্য নয়...সালাউদ্দিন: এটা আমি ভালো করে জানি। সেজন্যই জাতীয় দল-পাতানো খেলা—কোনো বিষয়েই আমার সামান্যতম হস্তক্ষেপ থাকে না। অনেকে আমাকে ডিক্টেটর বলতে পারে, আমি হয়তো অর্গানাইজ করি, কিন্তু সবার মতামত নিয়ে সিদ্ধান্তে আসি। মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক একটা পত্রিকায় বলেছেন, আপনি শেখ জামালের অনুশীলন ম্যাচে গিয়েছেন। যে কারণে রেফারিরা জামালের প্রতি পক্ষপাতিত্ব করতে উদ্বুদ্ধ হতে পারে...সালাউদ্দিন: মানিক সাহেবের অভিযোগে আমি খুবই হতাশ এবং দুঃখ পেয়েছি। এটা কমপ্লিট মিথ্যা। লিগ কমিটি তিনদিনের সময় দিয়ে মানিককে শোকস করেছে। ব্যক্তিগতভাবে আমি কোর্টে যাব। কারণ এটা কমপ্লিট আনএথিক্যাল। আমি কোনো রেফারিকে ইনফ্লুয়েন্স করিনি। এটা করলে আমার এই চেয়ারই থাকা উচিত নয়। শফিকুল ইসলাম বলেছেন, আপনি শেখ জামালের অনুশীলন ম্যাচে গেছেন। তার মানে ওই দলটির প্রতি আপনার বাড়তি একটা মনোযোগ আছে...সালাউদ্দিন: পেপারে আছে আমি শেখ জামালের প্র্যাকটিসে গেছি। এটা পুরোপুরি মিথ্যা। আমি সেদিন মোহামেডান-ব্রাদার্স ম্যাচ দেখেছি। শেখ জামালের ম্যাচও দেখেছি। আমি চাইলে যেকোনো জায়গায় যেতে পারি। এখানে তো অন্যায় কিছু করিনি। আপনার কী মনে হয়, পাতানো খেলার ব্যাপারে শেষ পর্যন্ত কী হতে পারে?সালাউদ্দিন: কমিটিকে আমি বলতে পারি না অমুক দলকে পানিশমেন্ট দেবেন না, অথবা দেন। কমিটি রিপোর্টে যা দেবে, প্রকাশ করা হবে। সেই অনুযায়ী বাফুফের কমিটিতে সিদ্ধান্ত হবে। আই অ্যাম ওপেন বুক। আমার সম্পর্কে কে কী বলে, কে কী লেখে আই ডোন্ট কেয়ার। বিকজ, আমাকে এই দেশের মানুষ ৪০ বছর ধরে চেনে, জানে। অনেকে তো বলে সরষের ভেতরেই ভূত। আগের পাতানো খেলার বিচার কে করবে?সালাউদ্দিন: এটা বলে ইস্যুটা ভিন্ন খাতে নেওয়া যাবে না। লেটস স্টার্ট। একটা মার্ডার আরেকটা মার্ডারকে জাস্টিফাই করতে পারে না। কারও বদনাম করতে বসিনি আমি, মাতব্বরিও করব না। আমি ক্রেডিট নিতে চাই না। আমি চাই, পাতানো খেলা বন্ধ হোক।