‘ইহুদি গণহত্যার জন্য হিটলার তোমায় ধন্যবাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার শিকার ইহুদিদের স্মরণে নির্মিত ইসরায়েলের জাতীয় স্মৃতিসৌধ ইয়াদ ভাসেমে গত সোমবার হামলা চালিয়েছে একদল মৌলবাদী ও কট্টরপন্থী ইহুদি। হামলাকারীরা স্মৃতিসৌধের দেয়ালে জায়নবাদ-বিরোধী বিভিন্ন মন্তব্যও লিখেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ মঙ্গলবার বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।হামলাকারীরা দেয়ালে লেখে, ‘হিটলার না থাকলেও জায়নবাদীরা তাঁকে খুঁজে বের করত।’ হিব্রু ভাষায় লেখা স্লোগানের নিচে ‘বিশ্বের সব গোঁড়া ইহুদি’ এমন স্বাক্ষর দেওয়া রয়েছে।পুলিশের একজন মুখপাত্র বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা স্মৃতিসৌধ ভাঙচুরের কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসা মৌলবাদী ইহুদিদের হাত আছে। দেয়ালে একটা স্লোগানে লেখা হয়েছে, ‘আমাদের জন্য দারুণ এক গণহত্যার আয়োজন করাতে হিটলার তোমায় ধন্যবাদ। আরও ধন্যবাদ এ জন্য যে তোমার জন্যই আমরা জাতিসংঘ থেকে পেয়েছি এই দেশ।’ আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘সম্মানিত পোল্যান্ড সরকার, দয়া করে আউত্সভিেজ জায়নবাদীদের স্মরণসভা করতে দেবেন না।’ জার্মান-পোল্যান্ড সীমান্তে অবস্থিত আউত্সভিত্জ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হতো।কিছু মৌলবাদী ইহুদি বিশ্বাস করে, কেবল মসিহের আগমনের পরেই সত্যিকার ইহুদি রাষ্ট্র কায়েম হবে। তাই বর্তমান ইসরাইল রাষ্ট্রটি বেআইনি। এদের একটা অংশ এমনও মনে করে, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা বর্তমান ইহুদি রাষ্ট্র তৈরির জন্য হিটলারের সঙ্গে বুদ্ধি এঁটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািসদের হাতে গণহত্যার শিকার ৬০ লাখ ইহুদির স্মরণে ১৯৫৩ সালে নির্মিত হয়েছিল ইয়াদ ভাসেম।