ডারহাম লিগ খেলতে তিনি এখন সস্ত্রীক ইংল্যান্ডে। এবার এই দম্পতির ঈদও কাটবে সেখানেই। তবে পরিবারের সবার সঙ্গে ঈদ করার আনন্দ বিসর্জন দিয়ে এনামুল হক জুনিয়রের অর্জনও কম নয়। বাঁহাতি এই স্পিনার টেলিফোনে জানালেন লিগে এখন পর্যন্ত পেয়েছেন ৫০ উইকেট, যা তাঁকে দেখাচ্ছে নতুন স্বপ্ন কেমন সময় কাটছে ইংল্যান্ডে?এনামুল হক জুনিয়র: আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এখন পর্যন্ত সব ভালোই কাটছে। ওখানে কোন লিগে খেলছেন? এখন পর্যন্ত আপনার পারফরম্যান্স কী?এনামুল: আমি খেলছি ডারহামে, ডারহাম প্রিমিয়ার লিগে। খুবই কম্পিটিটিভ লিগ। এখন পর্যন্ত ৫০ উইকেট হয়েছে আমার। বিদেশি খেলোয়াড় হিসেবে খেলছি, তাই দায়িত্ব নিয়েই খেলতে হয়। এই দলে এর আগে ডেসমন্ড হেইন্স, ইজাজ আহমেদ, ফিল সিমন্সরা খেলে গেছেন। চার দিনের ম্যাচ খেলছেন নাকি এক দিনের ম্যাচ?এনামুল: এখানে লিগ হয় ৫০ ওভারের, কিন্তু এই ৫০ ওভার ওরা খেলে চার দিনের ম্যাচের নিয়মে। একজন বোলার সর্বোচ্চ ১৭ ওভার বল করতে পারে। আমার জন্য ভালোই হয়েছে এটা। চার দিনের ম্যাচের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজটা দেখেছেন নিশ্চয়ই...খুব কি হতাশ?এনামুল: হতাশ তো অবশ্যই। তবে যারা খেলেছে, তাদের আরও বেশি হতাশ হওয়ার কথা। কারণ ওদের বিপক্ষে গত ৪-৫টা সিরিজে আমরাই জিতেছি। জিম্বাবুয়ের বিপক্ষে তো আপনারও সুখস্মৃতি আছে। মিস করেছেন সিরিজটা?এনামুল: আসলে দেশের হয়ে খেলা সব সময়ই মিস করি। কারণ আমি মনে করি, বাংলাদেশ দলকে কিছু দেওয়ার সামর্থ্য আমার এখনো আছে। আমার বোলিং-গড় এখনো সেরা ২-৩ জনের মধ্যে। অথচ আমি এখন কোথাও নেই! কী দোষ করলাম বুঝলাম না! ইংল্যান্ডেই ঈদ করবেন। একা একা খারাপ লাগবে না?এনামুল: আমার স্ত্রী আমার সঙ্গে এখানেই আছে। একা বলতে তাই মাকে ছাড়া ঈদ করব আরকি। খুবই খারাপ লাগছে। ঈদের দিন খেলা আছে। হয়তো কান্নাকাটি করতে করতেই মাঠে যাব। সবাইকেই অনেক মিস করব। বিশেষ করে ঈদের নামাজ। ঈদের দিন খেলা! বউকে নিয়ে তাহলে ঘোরাও হবে না?এনামুল: ইচ্ছা আছে, খেলার পর ওকে নিয়ে লন্ডনে ঘুরতে যাব। বিয়ের পর তো এটা আপনাদের প্রথম ঈদ। শপিং কেমন করলেন?এনামুল: হ্যাঁ, দুজনের জন্যই অন্য রকম একটা ঈদ হবে এটা। দুজনে মিলে ভালোই শপিং করেছি। ওখানে অন্য বাংলাদেশিদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে। তাদের ঈদ প্রস্তুতি কেমন?এনামুল: ঈদ নিয়ে কমবেশি উৎ সাহ তো সবার মধ্যেই আছে। প্রবাসী অনেকেই আমাদের ঈদের দাওয়াত করেছেন। ইচ্ছা আছে যাওয়ার। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ টা তো হবে। দেশে ফিরবেন কবে?এনামুল: দেশে আসব সামনের মাসের মাঝামাঝিতে। এরপর শুরু হবে আমার নতুন মিশন। নতুন মিশন! সেটা কী?এনামুল: জাতীয় দলে আবার জায়গা করে নিতে চাই। আশা করি, পারব। ডারহাম লিগের পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাসী করছে।