সারা দেশে যখন চলছিল শারদীয় দুর্গোৎসব, ঢাকের বাড়ি আর কাঁসরের ঘণ্টায় বন্ধুরা ব্যস্ত প্রতিমা বিসর্জনে, অজয় সরকারকে তখন পাওয়া গেল পল্টন ভলিবল স্টেডিয়ামে। কাল প্রথম বিভাগ ভলিবলে নিজের ক্লাব ইস্ট এন্ডের ম্যাচ শেষে বললেন ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে আপনার তো এখন উৎসব করার কথা। এখনো মাঠে যে...অজয় সরকার: আমার কাছে উৎসব নয়, খেলাই আগে। তাই আমি খেলা বাদ দিইনি। পূজার এই আনন্দ প্রতিবছরই করি। এবার না হয় করলাম না। মন খারাপ হয়নি?অজয়: একটু তো খারাপ হয়েছেই। বন্ধুবান্ধবেরা বারবার ফোন করছে। প্রতিবছর এই দিনে বন্ধুরা মিলে ঘুরতে বের হতাম। তবে কাল রাতে একটু মজা করেছিলাম। সিদ্ধেশ্বরীর এক পূজামণ্ডপে গিয়েছিলাম ক্লাবের কয়েকজন সতীর্থকে নিয়ে। এবার খেলাধুলা নিয়ে বলুন, ভলিবলে কীভাবে এলেন?অজয়: মনিরামপুর দহকোলায় আমাদের বাড়ির পাশে একটি বড় মাঠ আছে। সেখানে সিনিয়র ভাইয়েরা প্রতিদিন বিকেল হলেই নেট টানিয়ে খেলত। আমাকেও একদিন এক বড় ভাই বলল, ‘তুই তো লম্বা আছিস, নেমে পড়।’ এরপর জেলা দল বাছাইয়ে টিকে গেলাম। তার পর থেকে খেলে চলেছি। আমার প্রিয় খেলা ভলিবলই। আপনার পরিবারের কেউ খেলাধুলায় আছে?অজয়: আমার বড় ভাই সঞ্জয়ও ভলিবল খেলতেন। এখন আর খেলেন না। ব্যবসা করছেন। আপনার কী ইচ্ছা?অজয়: আমার কথা আলাদা। ভলিবল খেলা আমার নেশা। দেখলেন না, আজ খেলার জন্য প্রতিমা বিসর্জনেও গেলাম না। ইচ্ছে করলে ছুটি নিতে পারতাম। কিন্তু ক্লাবের কাউকে বলিনি। এই যে ভলিবল খেলছেন, এতে কি আপনার জীবন চলছে?অজয়: চলছে না। কারণ, এই খেলায় টাকা নেই। কী বলব, আমরা গত বছর খেলে চার-পাঁচ হাজার টাকা করে পেয়েছিলাম। এবার কত দেবে, জানি না। এ ব্যাপারগুলো কি আগে বলে নেন না? অজয়: না। এসব নিয়ে আগে বলা হয় না। সে রকম কোনো চুক্তি নেই ক্লাবের সঙ্গে। যশোর থেকে ওস্তাদ কন্টাক্ট করে পাঠায়। শহীদ ওস্তাদ আর নীলু স্যারের সঙ্গে কথা হয়। ওনারা যেটা বলবেন সেটাই। প্রথম বিভাগে আপনাদের লক্ষ্য কী?অজয়: আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব। সেই লক্ষ্যেই খেলছি। আমাদের চার ম্যাচে আমরা জিতেছি। আশা করছি, সামনের চারটি ম্যাচেও জিতব। খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?অজয়: লিগে ভালো খেলে কোনো বাহিনী বা সার্ভিসেস দলে চাকরি নিতে চাই। এরপর জাতীয় দলে খেলব। এ জন্য আমি রাত-দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ভলিবলের বাইরে আর কোনো পছন্দের খেলা আছে?অজয়: আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারি। কিন্তু সারা বছর খেলি না। শুধু শীতকালে আর কোনো প্রতিযোগিতায় খেলি।