‘এ দেশের ফুটবলের জন্য খারাপ হলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কি ক্লাব ফুটবলে, কি জাতীয় দলে—বিদেশি কোচ এসে বেশি দিন টেকে না বাংলাদেশে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রধান কোচ জোরান কার্লেভিচ বরখাস্ত হওয়ার পর সেটাই যেন প্রমাণিত হলো আবারও। পুরো ঘটনাপ্রবাহ নিয়ে আর সবার মতো সেই পুরনো কথাগুলোই বললেন এই সার্বিয়ান শেষ পর্যন্ত চলেই যাচ্ছেন?জোরান কার্লেভিচ: এখনো পর্যন্ত জানি না, আমি কী করব। ক্লাবের পক্ষ থেকে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। আমি আজ (গতকাল) সকাল থেকে অপেক্ষা করছি। আমাকে কেউ স্পষ্ট করে কিছু বলছে না। এখনো আমার টিকিট পাইনি, টাকা-পয়সাও বুঝিয়ে দিচ্ছে না। আমাকে থাকতে হবে, না চলে যেতে হবে, সেটাও বুঝতে পারছি না। কী নিয়ে সমস্যাটা হয়েছিল...কার্লেভিচ: সমস্যা কিছুই না। সবকিছু ঠিকই চলছিল। পরশু (রোববার) অনুশীলনের পর আমি একটা একাদশ সাজালাম। মিস্টার প্রেসিডেন্ট (মনজুর কাদের) বললেন, এই একাদশ হবে না। উনি দুজন খেলোয়াড়ের ব্যাপারে ভেবে দেখতে বললেন—আলেক্সান্ডার ও ওয়ালি ফয়সাল। এই দুজন খেলার মতো একেবারেই ফিট ছিল না। তাই ওদের বাদ দিয়ে একাদশ গড়ি। সেটা হয়তো উনার পছন্দ হয়নি। বললেন, ওদের নিতে হবে। আমি বললাম, এটা সম্ভব নয়। এই দুজন ইনজুরড। এরপর উনি বললেন, তাহলে আপনার মাঠে গিয়ে কাজ নেই। আমি আর মাঠে যাইনি। বিষয়টিকে আপনি কীভাবে নিয়েছেন?কার্লেভিচ: দেখুন, আমি প্রেসিডেন্টকে বলেছি দল গড়া আমার কাজ, আপনার নয়। আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। আমি আপনার কাজকে শ্রদ্ধা করি, আপনিও আমার কাজকে শ্রদ্ধা করবেন। এটা ফুটবল। আমি জানি, আপনি এসব খেলোয়াড়ের জন্য অনেক টাকা দিয়েছেন। কিন্তু দল গড়ার কাজ তো আমারই। এখনো কি আশা করেন ক্লাব থেকে আপনাকে থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে?কার্লেভিচ: কী করবে জানি না। তবে কাল (পরশু) রাতে খেলা শেষে ক্লাবের কয়েকজন কর্মকর্তা এসেছিলেন আবারও যাতে আমি ভেবে দেখি বিষয়টা। আমি বলেছি, আমার কাজ আমি করব, প্রেসিডেন্টের কাজ প্রেসিডেন্ট করবেন। সভাপতি সাহেব কি কিছু বলেছেন?কার্লেভিচ: না। অপেক্ষায় আছি। এখনো উনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আমাকে। কিন্তু তিনি তো বলে দিয়েছেন যে নতুন কোচ খুঁজছেন...কার্লেভিচ: আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। খেলা দেখেছেন?কার্লেভিচ: হ্যাঁ। টেলিভিশনে দেখেছি। কেমন দেখলেন?কার্লেভিচ: রেজাল্ট তো জিরো। আপনারাই দেখেছেন। সমন্বয়ের অভাব ছিল খেলোয়াড়দের মধ্যে। দু-একটা সুযোগ যাও পেয়েছে, মিস করেছে। মোটেও ভালো খেলেনি ছেলেরা। ভাগ্যক্রমে ড্র হয়েছে। এর আগেও তো জাতীয় দলের কোচ জোরান জর্জেভিচের সঙ্গে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলেন?কার্লেভিচ: হ্যাঁ। জোরান একটু বেশি উত্তেজিত ছিল। কিন্তু আমি খুবই ঠান্ডা স্বভাবের মানুষ। আমি একজন পেশাদার কোচ। এটা আমার চাকরি। আমি চাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে। বাংলাদেশে এসে বিদেশি কোচ টিকতে পারে না। ঐতিহ্যটা থেকেই গেল...কার্লেভিচ: হ্যাঁ। এটা আসলে এ দেশের ফুটবলের জন্য খারাপ হলো। ভবিষ্যতে কোনো কোচ আর এ দেশে আসতে চাইবে না। আমি এ দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সবাই খুব ভালো। কিন্তু আপনি আমাকে দায়িত্ব দেওয়ার পর অবশ্যই আমাকে সময় দেবেন। অন্য কোনো ক্লাব থেকে প্রস্তাব পেলে কী করবেন?কার্লেভিচ: আমি কোনো মাফিয়া নই, কোনো খুনিও নই। আমি একজন পেশাদার কোচ। এখানে কাজ করার সুযোগ পেলে অবশ্যই আসব। তবে শর্ত একটাই—আমাকে আমার মতো করে কাজ করতে দিতে হবে।