‘এ বছরও এটি জিততে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো শেষ। এবার মিশন ফিফা ক্লাব বিশ্বকাপ। ফিফাডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপ ছাড়াও লিওনেল মেসি বললেন বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে। উঠে এল ফিফা ব্যালন ডি’অর প্রসঙ্গও ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা কী?লিওনেল মেসি: ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা অনেক বড় ব্যাপার। আমাদের কাছে টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ ক্লাব বিশ্বকাপে আমাদের সুখস্মৃতি রয়েছে। এ বছরও আমরা এটি জিততে চাই। এবং একই ভঙ্গিতে উদ্যাপন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।  আপনার কয়েকজন সতীর্থ বলেছেন, এটি (ক্লাব বিশ্বকাপ) আপনাদের জেতাই উচিত। এ ব্যাপারে আপনার কী মত?মেসি: আমাদের সব সময় বিজয়ী দেখতে চায় সবাই। আমি মনে করি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেরাই হতে চাই, যেটা সব সময় আমরা করে থাকি। তা ছাড়া আমরা এটি নিয়ে নির্ভার থাকতে পারি না। গতবার সবাই ভেবেছিল সেরা দুটি দলই ফাইনালে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে গেল ইন্টারন্যাসিওনাল। দীর্ঘ ভ্রমণ এবং সময়ের পার্থক্য আপনার ওপর কি প্রভাব ফেলতে পারে?মেসি: আমাদের সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সেখানে (জাপানে) কদিন আগেই রওনা দেব। যেটা আমরা করি আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকা যাওয়ার ক্ষেত্রে। এতে তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। পেপ গার্দিওলা সর্বশেষ কয়েকটি ম্যাচে ৩-৪-৩ ফর্মেশনে খেলিয়েছেন। এ ব্যাপারে আপনি কী মনে করেন?মেসি: বস চান মধ্যমাঠে বেশি খেলোয়াড় রেখে বল বেশি দখলে রাখতে। আমরা জানি, বল যত বেশি আমাদের পায়ে থাকবে আমরা ততই প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারব এবং তাদের ঠেকাতে পারব। মাঝমাঠে একজন খেলোয়াড় বেশি থাকলে আমাদের কাজটা সহজ হয়। দুই বছর ধরে গার্দিওলা বার্সার কোচ। তাঁর এ পর্যন্ত মেয়াদকালকে কীভাবে মূল্যায়ন করবেন আপনি?মেসি: তিনি (গার্দিওলা) আমাদের দলের একজন মূল ব্যক্তি। শুধু প্রতিটি দিনের জন্যই নয়, তাঁর তত্ত্বাবধান বরং গুরুত্বপূর্ণ প্রতিটি খেলার জন্য আমাদের যেভাবে প্রস্তুত করেন, উদ্বুদ্ধ করেন সেদিক দিয়েও। সব বিষয়ে তাঁর গভীর মনোযোগ বিশাল পার্থক্য গড়ে দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, তিনি যখন এসেছিলেন, তিনি ঠিক করলেন ক্লাবেই আমাদের দুপুরের খাবার খেতে হবে এবং বললেন, আমাদের ওপর ডাক্তার ও ফিটনেস নিয়ে কাজ করা সবার নিবিড় পর্যবেক্ষণ দরকার। এতে করে বিরাট পরিবর্তন এল আমাদের মধ্যে। এটি বড় পার্থক্য গড়ে দিল এবং ব্যক্তি ও দল হিসেবে আমাদের অনেক শক্তিশালী করে তুলল। গত দুই বছরে মনে হচ্ছে বল ছাড়া মাঠে আপনার দৌড় অনেক বেড়েছে। আপনি এ ব্যাপারে কি একমত পোষণ করেন?মেসি: হ্যাঁ, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে, এখানে বার্সেলোনায় আমরা সবাই অনেকটা দৌড়ে যাই। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি এবং আমরা আসলে জানি, দু-তিনটি পাসের পর বলটা কোথায় যেতে পারে। জানুয়ারিতে তৃতীয়বারের মতো আপনার ফিফা-ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা রয়েছে। এটি আপনার জন্য কতটা অনুপ্রেরণাদায়ী?মেসি: আমি আগেও এটি বলেছি, ব্যক্তিগত পুরস্কার জেতাটা দারুণ, বিশেষ এমন সম্মানের কিছু। কিন্তু আমার কাছে ম্যাচ ও শিরোপা জয়টাই আগে আসে। গত কয়েক বছরের মতো এবারও আমার বেশ কয়েকজন সতীর্থ এ তালিকায় আছে।  এবার আর্জেন্টিনা প্রসঙ্গ, এ বছরও আপনার ফর্ম ওঠানামা করল, তাই নয় কি?মেসি: এখন আমরা একটু নির্ভার। বলিভিয়ার সঙ্গে ড্র করার পর ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে এখন একটু স্বস্তি বোধ করছি। এখন জুন পর্যন্ত বিরতি পেয়েছি, তারপর ইকুয়েডরের সঙ্গে ম্যাচ, টানা দুটির বদলে একটা। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ের সঠিক প্রস্তুতির জন্য এটি সহায়ক। শেষ প্রশ্ন, কিছুটা ব্যক্তিগত। মাঠের বাইরে আপনার ব্যক্তিগত জীবনে ফুটবল কেমন প্রভাব ফেলে?মেসি: আমি যখন ছোট ছিলাম তখন মাঠ ছাড়াও যেখানেই যেতাম, আমার সঙ্গে থাকত একটি বল। বল ছিল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন পরিস্থিতি ভিন্ন। আমি চেষ্টা করি, ফুটবল থেকে দূরে থাকতে। কিন্তু প্রতি তিন দিনেই যেখানে একটি করে ম্যাচ থাকে, এটা করতে পারা সহজ নয়। এখন যেটা আমি চেষ্টা করি, যখন প্র্যাকটিস শেষ হয় বা ম্যাচের শেষ বাঁশি বাজে, ফুটবলকে একপাশে সরিয়ে রেখে পরিবারকে নিয়ে ভাবি। ফিফাডটকম থেকে ভাষান্তর